রাজ্য

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ গ্রুপ-সি’র কর্মীরা

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশকে এবার চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেলেন গ্ৰুপ-সি কর্মীদের একাংশ। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার গ্রুপ সি’র উক্ত ক্যাটাগরিতে মোট ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শনিবার দুপুর ৩টের মধ্যে পর্ষদকে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তিনি।

গত শুক্রবার কলকাতা উচ্চ আদালত কমিশনের কাছে জানতে চায়, সুপারিশ করা হয়েছে, এরকম কতজনের ওএমআর শিটে গলদ বর্তমান? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি হয়। স্কুল সার্ভিস কমিশন সেইদিন বিচারপতির প্রশ্নের জবাবে জানান, ৭৫৮ জনের সুপারিশ করা হয়েছিল, যাদের ওএমআর-এ কারচুপি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.