নেতাজি বলেছিলেন, “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো”। ভারতীয় ক্রিকেটে মহম্মদ সামি যেন বলেছিলেন, “তোমরা আমাকে দলে সুযোগ দাও আমি তোমাদের ম্যাচ বের করে দেবো”। হ্যাঁ এমনটা হতেই পারে। লিগ পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই প্রথম খেলতে নামেন এবারের বিশ্বকাপে তিনি। পাঁচ উইকেট নিয়ে জানান দেন তিনি জীবিত। তারপর যেন বোলিং অ্যাটাকের ড্রাইভার সীটে বসে গেলেন তিনি।
সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট। বুধবার ছিল মুম্বইয়ের ওয়াংখেড়েতে সেমিফাইনাল। বিপক্ষে চিরকালের পথের কাঁটা নিউজিল্যান্ড। আর এই ম্যাচেই ২০১৯র সেমিফাইনালের হারের বদলা সেমিফাইনালেই নিল ভারত। ৭০ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে প্রবেশ ভারতের। টসে জিতে প্রথম ব্যাট করতে নামেন রোহিতরা। গিল-রোহিতের আক্রমণাত্মক মেজাজে প্রথমে কিছুটা ধরাশায়ী হয়। নিউজিল্যান্ড। রোহিতের আউটের পর ম্যাচের হাল ধরেন চেজমাস্টার বিরাট কোহলি। ব্যাটে তোলেন তাঁর ওডিআই কেরিয়ারের ৫০তম সেঞ্চুরি। তাও আবার শচীন তেন্ডুলকরের ঘরের মাঠে তাঁরই উপস্থিতিতে। এই বিশ্বকাপের সর্বাধিক রানও বিরাটের নামে। শ্রেয়স আইয়ারের ব্যাটেও আসে শতরান। বিরাট ও শ্রেয়সের মধ্যে ১৬৩ রানের জুটি গড়ে ওঠে। বিরাট করেন ১১৭ এবং শ্রেয়স করেন ১০৫।
গিল ৮০ রানে অপরাজিত থাকেন। তবে শতরান আসতো তাঁর ব্যাটেও। যদি না পায়ে খিচ ধরার কারণে ডাগআউটে বিরতির জন্য যেতে হত। রাহুল আজ জুড়লেন কিছুটা আক্রমণাত্মক শট। সব মিলিয়ে ৩৯৭ রানের যে ইনিংস গড়ে তুলেছিল ভারত। সেটি পার করতে পারলেন না কিউইরা। ২০১৫, ২০১৯ তবে এবার আর হলো না। সেমিফাইনাল থেকে বিশ্বকাপকে বিদায় জানালো তাঁরা। চেষ্টা, লড়াই চালিয়েছিল। উইলিয়ামসন ও মিচেলের জুটি চিন্তায় ফেলেছিল ভারতকে। মিচেলের ব্যাটে শতরান এলেও ম্যাচ জেতাতে অক্ষম তিনি। উইকেট পতনের পর বাড়তি এনার্জি পেয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। অবশেষে ১২ বছরের অপেক্ষার পর ফাইনালে ভারত। এবার শুধু শেষ একটি অপেক্ষার অবসান ঘটানো বাকী। আগামী ১৯শে নভেম্বর বিশ্বকাপের ট্রফি হাতে তলা।







