ক্রাইমজেলা

ভাইফোঁটায় দিদির শ্বশুরবাড়ি গিয়ে গুলিবিদ্ধ ভাই

জয়নগরের পর ফের একবার শুটআউট এর ঘটনা ডায়মন্ড হারবারে। ভাইফোঁটার দিন দিদির বাড়িতে গিয়ে খুন হল ভাই। মৃত ব্যক্তির নাম মিঠুন সর্দার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেরই বাসিন্দা।ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের সাতঘড়ায়। জানা গেছে জামাইবাবুর ভাইদের মধ্যের লড়াইয়ের জন্যই খুন হতে হয়েছে মিঠুন সর্দারকে। তবে দুই অভিযুক্ত পরেশ ও অজয় এখনো পলাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে মিঠুনের জামাইবাবু জগন্নাথ মণ্ডলের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল তার ভাই পরেশ ও অজয়ের মধ্যে। বুধবার সকাল থেকেই চলছিল সেই ঝামেলা , ক্রমে ক্রমে চরম পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেই ঝামেলা। সন্ধ্যা নাগাদ ওই বিতর্কিত জমি ঘেরা পাঁচিল ভাঙার চেষ্টা করে জগন্নাথ মণ্ডলের দুই ভাই পরেশ ও অজয়। দিদির কাছে ফোনে সব শুনে সেখানে ছুটে আসে মিঠুন।

ভাইয়ের শশুরবাড়ির লোকজনকে দেখেই তার ওপর আক্রমণ করতে শুরু করে জগন্নাথের দুই ভাই। প্রথমে লাগাতার ইটবৃষ্টি করে তাদের ওপর। তারপরে হঠাৎ শুরু হয় গুলি দিয়ে আক্রমণ। একটা গুলি সরাসরি গিয়ে লাগে মিঠুনের বুকে। শরীরের এদিক ওদিক হয়ে যায় গুলি টি। সঙ্গে সঙ্গে জ্ঞানহীন অবস্থায় পড়ে যায় মিঠুন। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। তবে পরে তার অবস্থা আরো সংকটজনক হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে যেখানেই প্রাণ হারায় সে।

এই ঘটনায় মূল অভিযুক্ত জগন্নাথ মণ্ডলের দুই ভাই পরেশ ও অজয় এখনো পলাতক। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.