জেলারাজনীতি

পায়ে হেঁটে শহীদ সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্শনের লক্ষ্যে রওনা ডেবরার অঞ্চল সভাপতি কৌশিক গাঙ্গুলী

দিদির পা ছুঁয়ে প্রণাম করার একান্ত ইচ্ছা হৃদয়ে ধারণ করে শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে পায়ে হেঁটে রওনা হলেন ডেবরা ৮ নম্বর গোলগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গাঙ্গুলী। কাঁধে তৃণমূলের পতাকা, চোখে স্বপ্ন—মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ঝলক দর্শন।

আজ, ১৭ জুলাই থেকেই শুরু করেছেন তাঁর প্রতীকী যাত্রা। সমাবেশের মূল মঞ্চে পৌঁছানোর আগে পায়ে হেঁটে এই দীর্ঘ পথ অতিক্রম করার সিদ্ধান্ত একেবারেই স্বতঃস্ফূর্ত এবং আবেগঘন। তাঁর এই যাত্রায় প্রেরণা জুগিয়েছেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর।

শুধু নিজে পায়ে হেঁটে দিদির প্রতি শ্রদ্ধা জানানোই নয়, কর্মীদেরও সুষ্ঠুভাবে শহীদ সমাবেশে পৌঁছে দেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সেরে রেখেছেন কৌশিক বাবু।

এই অভিনব পদযাত্রা যেন আরও একবার বুঝিয়ে দিল— মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিবেদনের পথে থেমে নেই একনিষ্ঠ সৈনিকেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.