বিনোদন

হানি সিং-এর ৫১-গান-ভিত্তিক মহা-অ্যালবাম, ভারতের মিউজিক ইন্ডাস্ট্রিতে ইতিহাস গড়তে চলেছে “৫১ গ্লোরিয়াস ডেজ”

বলিউডে র‍্যাপ কালচারের জনক হিসাবে পরিচিত ইয়ো ইয়ো হানি সিং এবার মিউজিক ইন্ডাস্ট্রিকে দিতে চলেছেন নতুন চমক! তাঁর আসন্ন অ্যালবাম “৫১ গ্লোরিয়াস ডেজ” শুধু একটি অ্যালবাম নয়, এটি হতে চলেছে এক ঐতিহাসিক মিউজিক মুভমেন্ট। ৫১টি মৌলিক গান, একাধিক ভাষা ও ঘরানার বৈচিত্র্য, দেশের নানা প্রান্তের শিল্পীদের নিয়ে তৈরি এই প্রকল্প ভারতীয় সংগীত ইতিহাসে সবচেয়ে বড়ো মিউজিক অ্যালবামের জায়গা করে নিতে চলেছে।

১৫টি একক গান নিজে গাইবেন হানি সিং, আর বাকি ৩৬টি থাকবে দুর্দান্ত যুগলবন্দিতে। হিপ-হপ, পপ, আরএনবি থেকে বলিউড ফিউশন, সমস্ত ধারা মিলিয়ে তৈরি হবে এই অ্যালবাম। তার মধ্যে অন্তত ১০-১৫টি মিউজিক ভিডিও হবে আন্তর্জাতিক মানের। এই মহা-প্রকল্পে হানি সিংয়ের সম্ভাব্য সঙ্গীরা হলেন ইমিওয়ে বন্তাই, জুবিন নওটিয়াল, গুরু রন্ধাওয়া, বোহেমিয়া এবং করণ আওজলার মতো তারকা। প্রতিটি গান থাকবে আলাদা থিমে, কিছু গানে থাকবে আবেগঘন ট্রিবিউট, কখনও মায়ের উদ্দেশ্যে, কখনও ভক্তদের জন্য।

নিজেই জানালেন,”গ্লোরি অ্যালবাম ছিল শুধুই ওয়ার্ম-আপ, এবার শুরু আসল খেলা!” এদিকে, সম্প্রতি নিজের শরীরে স্থায়ী স্মারক হিসাবে এ.আর. রহমানের নামের ট্যাটু করিয়ে, ইনস্টাগ্রামে তাঁকে জানালেন শ্রদ্ধা। গেয়ে শোনালেন ‘তু হি রে’, বললেন,”আজ আমি যে মিউজিশিয়ান, তা শুধুই রহমান স্যারের জন্য।” হানি সিংয়ের এই প্রকল্প সফল হলে, তা ভারতীয় সংগীত জগতের মানদণ্ড বদলে দিতে পারে। এই নতুন দিগন্ত বলিউড ও ইন্ডির দূরত্ব কমাবে, বহু ভাষার শিল্পীদের একত্র করবে এবং তৈরি করবে জাতীয় সঙ্গীত-ঐক্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.