দেশবিদেশ

বাংলাদেশে আটকে থাকা পড়ুয়াদের মধ্যে হরিহরপাড়ার ১ পড়ুয়া ঘরে ফিরলেন।

বাংলাদেশে আটকে থাকা পড়ুয়াদের মধ্যে হরিহরপাড়ার ১ পড়ুয়া ঘরে ফিরলেন। স্বভাবতই স্বস্তিতে পড়ুয়া ও তার পরিবারের লোকেরা। সোমবার সকাল দশটা নাগাদ জানালো ওই পড়ুয়ার বাবা। দেশের বিভিন্ন প্রান্তের অনেক ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়েন। অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন।
কোটা নীতির বিরোধীতায় বেশ কিছু দিন ধরে উত্তপ্ত রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকা। নানা রকম সূত্রে নিহতের সংখ্যা নানা রকম শোনা যাচ্ছে। অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়েছিলেন দেশের অনেক পড়ুয়া। বাড়ি ফিরতে না পারায় উৎকণ্ঠায় ছিলেন পড়ুয়া ও তাঁদের পরিবারের লোকেরা।
হরিহরপাড়া বাজার এলাকার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস ঢাকার মিরপুরে ডেল্টা মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ডাক্তারি পড়ুয়া।
ছাত্র-পুলিশ সংঘর্ষে আটকেপড়েন তার মতো বহু পড়ুয়া। রবিবার রাতে বাড়ি ফিরেছেন নাসিম হাসান বিশ্বাস। বাড়ি ফেরার পর পরিবারের লোকেদের সামনে দুর্বিষহ কয়েকটি দিনের অভিজ্ঞতার কথা শোনালেন।নাসিম জানান গত ১৮ তারিখ দুপুরে তাদের কলেজে হামলা চালায় এক দল আন্দোলনকারী। হামলাকারীদের হাতে খুন হন ডেল্টা মেডিক্যাল কলেজ সংলগ্ন হাসপাতালের এক কর্মী। ভাংচুর চালানো হয় হাসপাতাল, মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেডিক্যাল কলেজে হামলার সময় হস্টেলেই ছিলেন পড়ুয়ারা। অবশেষে বাড়ি ফিরতে পেরে খুশি পড়ুয়াসহ পড়ুয়ার পরিবারের লোকজনেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.