সোমবার জনপ্রিয় খাদ্য বিপননি সংস্থা আপনজনের নাকতলার আউটলেটে ভোররাতে চুরির ঘটনা ঘটে। সিসিটিভিতে সনাক্ত করণের পরেও ১২ ঘন্টার বেশি সময় কেটে গেলেও এখন অধরা অপরাধী। আপনজনের কর্ণধার সমীরণ ঘোষ জানান ভোর বেলা দোকানে এসে চুরি করে রবিন মন্ডল। তার এই দোকানে যাতায়াত ছিল তাই জানত কোথায় কোন জিনিস থাকে। সকল সাতটা নাগাদ এসে নগদ অর্থ মাছ ও রান্নার সামগ্রী চুরি করে সে। সব মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস চুরি করে অভিযুক্ত রবিন মন্ডল, এমনটাই অভিযোগ আপনজনের কর্ণধার সমীরণ ঘোষের। আদতে রবিন মন্ডল সুন্দরবনের বাসিন্দা হলেও বর্তমানে সে সোনারপুরে থাকে। ইতিমধ্যেই নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেছেন সমীরণ ঘোষ। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করা গেছে বলে নেতাজি নগর থানা সূত্রে খবর। গত কদিনে দক্ষিণ কলকাতায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটলো। যারফলে আতঙ্কিত দক্ষিণ কলকাতার নেতাজি নগর, নাকতলার বাসিন্দারা। নেতাজিনগর থানার অফিসার ইনচার্জ জানান পুলিশ সিসিটিভি দেখে তদন্ত করছে এবং ইতিমধ্যেই অভিযুক্তের টাওয়ার লোকেশন ট্রাক করেছে । খুব তাড়াতাড়ি অভিযুক্ত ধরা পড়বে বলে আশাবাদী তিনি।
Read Next
November 18, 2026
চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল মারুতি ভ্যান, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
November 18, 2026
ভুল রক্ত দেওয়ার অভিযোগ, শেষরক্ষা হল না! জলপাইগুড়ির হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
November 17, 2026
বিয়ের আগেই দেবাংশুর বাড়িতে কার্তিক! প্রতিমার ছবি পোস্ট করে বিশেষ বার্তা তৃণমূলের প্রাক্তন যুবনেতার
November 16, 2026
ছটপুজোয় ঘাট সাজাতে একগুচ্ছ পরিকল্পনা অগ্নিমিত্রার, আসানসোলে রাস্তা-আলো থেকে সানাই বাজানোর ঘোষণা পুরমন্ত্রীর , পরিকল্পনা দামোদর আরতিরও
November 16, 2026
সরকারি হাসপাতালে রক্ত নিয়ে চরম গাফিলতির অভিযোগ! A+ রোগীকে AB+, AB+ রোগীকে A+ রক্ত, অসুস্থ দুই রোগী
November 15, 2026
চোরবাগানের স্মৃতি ফিরতেই সতর্ক প্রশাসন! প্রবল ভিড়ের জেরে বন্ধ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ
Related Articles
Check Also
Close
-
যাত্রীদের সুবিধার্থে রেলের তরফে বড়োসড়ো ঘোষণা!December 19, 2023







