বিনোদন

ছেলে জুনেদের নতুন ছবি মুক্তির আগে বড় সিদ্ধান্ত আমির খানের

ভারতীয় বিনোদন জগতে বহু অভিনেতা বা অভিনেত্রী রয়েছে যাদের বাবা কিংবা মা এক জন নয়ক বা নায়িকা হিসেবে সুপরিচিত। বলিউডে এমনি এক তারকা আমির খান। যিনি ৯০-এর দশকে থেকে শুরু করে এখনও পর্যন্ত একের পর এক ভালো ছবি উপহার দিয়েছেন। যার ফলে অনুরাগীদের কাছে সুপারস্টার হয়ে উঠেছে।
এবার পালা ছেলে জুনেদের। গত বছর ২১শে জুন মুক্তি পেয়েছিল তাঁর ছবি মহারাজ। যা বক্স অফিসে বেশ সারা ফেলেছিল।‌
ছেলে জুনেদ খানের ছবি মুক্তির অপেক্ষায় বাবা আমির খান। জুনেদের ‘মহারাজ’ ছবির পরের এবার বক্স অফিসে আসছে ‘লভেয়াপা’। এই ছবিতে আমির খানের ছেলের বিপরীতে অভিনয় করছে খুশি কাপুর । প্রকাশ্যে এলো সেই ছবির ট্রেলার। জুনেদের ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত ছিল তাঁর বাবা আমির খান। অনুষ্ঠানে এসে নিজের সিদ্ধান্তের কথা বলেছেন অভিনেতা।
আমির বলেন, “সিগারেট থেকে আমি খুব পছন্দ করি, এটা আমি উপভোগ করি। কত বছর ধরে আমি সিগারেট খেতাম, তারপর পাইপ খেতাম। তামাক এমন একটা জিনিস যা আমি উপভোগ করি, কিন্তু এটি স্বাস্থ্যের জন্য ভাল নয় এবং কেউই এটা করা উচিত নয়। আমি খুশি যে আমি এই খারাপ অভ্যাসটি ছেড়ে দিয়েছি। এটা এমনিতেও ভাল অভ্যাস ছিল না।”
তিনি আরোও জানান ছেলে জুনেদ বলিউডে সদ্য নিজের কেরিয়ার শুরু করছেন। তাঁর জন্য এই সিদ্ধান্ত নেওয়া। আমির বলেন, “আমি আমার মনে একপ্রকার মানত করেছিলাম। এই সিনেমা সফল হোক বা না হোক, আমি একজন বাবা হিসাবে নিজের দিক থেকে ধূমপান ছেড়ে দেব।”
লভেয়াপা পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। যিনি আমির খানের লাল সিং চাড্ডা-র পরিচালক ছিলেন। এটি প্রযোজনা করেছে ফ্যান্টম স্টুডিওস এবং এজিএস এন্টারটেইনমেন্ট। ছবিতে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, গ্রুষা কাপুর, তানভিকা পারলিকার, কিকু শারদা প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি, ২০২৫। এই প্রথম পর্দায় জুটিয়ে দেখা যাবে জুনেদ এবং খুশি কাপুরকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.