বেশ কিছুদিন ধরেই মহুয়া মিত্র কে নিয়ে এক জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। এই সাংসদের বিরুদ্ধে এক খসড়া রিপোর্ট আলোচনা করতে গতকাল অর্থাৎ ৭ ই নভেম্বর লোকসভার নীতিশাস্ত্র কমিটির বিশেষ বৈঠক রয়েছে। ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে একাধিক কটাক্ষ করেছে বিরোধী দল গুলি। তার পাল্টা জবাবও দিয়েছে দাপুটে তৃণমূল সাংসদ মহুয়া মিত্র।
৭ই অক্টোবরের বিশেষ বৈঠক নিয়ে আধিকারিকরা বলেন,”যে প্যানেল মহুয়া মৈত্রর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারে। এর মধ্যে লোকসভার বাকি সময় পর্যন্ত অযোগ্যতা অন্তর্ভুক্ত রয়েছে। এবং এই প্যানেলটিতে ২০০৫ সালের একটি মামলা থেকেও সাহায্য নেওয়া হতে পারে। যেখানে ১১ জন সংসদ সদস্যকে ঘুষ নেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বরখাস্ত করা হয়েছিল।”
নীতিশাস্ত্র কমিটির এমন বক্তব্যের পর মহুয়া মিত্র পালটা তাঁতের বিরুদ্ধে কটাক্ষ করেন,”যখন ২ নভেম্বর কমিটির সামনে হাজির হন, তখন বিজেপি সাংসদ তাকে অনৈতিক, অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক প্রশ্ন করেছিলেন।”এরপর নিজের এক্স স্যান্ডেল এই তিনি লেখেন, “বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পরিকল্পনা করছে জেনে আমি কাঁপছি।” তার এই উক্তির মাধ্যমে তিনি নীতিশাস্ত্র কমিটির প্রধান বিনোদ কুমারকে কটাক্ষ করেছেন।
এখানেই শেষ নয় এরপর তিনি আদানিকে কটাক্ষ করে বলেন,”তাকে স্বাগত জানাই। আমি শুধু জানি যে আমার কাছে জুতোর সংখ্যা নিয়ে প্রশ্ন করার আগে, সিবিআই এবং ইডিকে ১ লাখ ৩০ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারিতে আদানির বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে।”
সব শেষে তিনি বলেন,”মিথ্যা গল্প দিয়ে মহিলা সাংসদদের ক্ষমতাচ্যুত করার আগে মনে রাখবেন, এথিক্স কমিটিতে রেকর্ডের একটি কপি আমার কাছে আছে। যেখানে স্পিকারের অনৈতিক, অপ্রাসঙ্গিক ও অযৌক্তিক প্রশ্ন, বিরোধী দলের বিরোধিতা, আমার বিরোধিতা, সবকিছুই সরকারি লেখায় উপস্থিত রয়েছে।”







