জেলা

মুর্শিদাবাদে ডোমকল থানার পুলিশ , হরিশংকরপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে

গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদে ডোমকল থানার পুলিশ , বুধবার সকালে ডোমকলের হরিশংকরপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে শাহরুখ হোসেন নামে এক যুবককে আটক করে, তল্লাশি চালাতে তার কাছ থেকে উদ্ধার হয়। একটি বড় মাপের আগ্নেয়াস্ত্র। ধৃত ঐ শাহরুখ হোসেনের বাড়ি নদীয়ার থানারপাড়া থানার সাহেবপাড়া এলাকায় বলে পুলিশ সূত্রের খবর, আগ্নেয়াস্ত্র পাচারের উদ্দেশ্যে অর্থাৎ বিক্রির উদ্দেশ্যে এসেছিল বলে অনুমান করছে পুলিশ। পুরো ঘটনার তদন্তের স্বার্থে আজ ধৃতকে পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হবে। সামনেই বিধানসভা ভোট তার আগে এই ধরনের আগ্নেয়াস্ত্র বেচাকেনা চলছে কিনা তা নিয়া যথেষ্ট তৎপর রাজ্য পুলিশ এবং সেই মতোই ডোমকল পুলিশের সাফল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.