অনেক অল্প বয়স থেকেই পর্দা কাঁপাচ্ছেন অভিনেতা অধিরাজ গাঙ্গুলী। কখনো বড় পর্দায় আবার কখনো ছোটপর্দায় দেখা গিয়েছে অভিনেতাকে। তবে অভিনেতা অধিরাজ বেশিরভাগ জনপ্রিয়তা কুড়িয়েছে ছোট পর্দা থেকেই। তবে বর্তমানে বেশ কিছুদিন পর্দায় দেখা যায়নি অভিনেতাকে। এবার ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করছেন অধিরাজ গাঙ্গুলী। তবে এবার প্রশ্ন কোন ধারাবাহিকে দেখা যাবে ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতাকে?
২০১৩ সালে ‘ছায়াময়’ সিনেমার মাধ্যমে বিনোদন দুনিয়ায় পথ চলার শুরু হয় অভিনেতা অধিরাজ গাঙ্গুলীর। এরপর তাকে দেখা গিয়েছে ২০১৫ সালে ‘কাদামবাড়ি’ সিনেমায়। তারপর ২০১৬ সালে ‘কানামাছি ভোঁ ভোঁ’ সিনেমার পর ২০১৮ সালে তাকে দেখা যায় ‘ধারাস্নান’ ও ‘গোয়েন্দা তাতার’ সিনেমায়। এই সমস্ত কাজের মাঝে বেশ বেশ প্রশংসা কুড়িয়েছিল অধিরাজ। ঠিক তারপরেই ছোট পর্দায় পা রাখল অভিনেতা। প্রথমেই নায়কের ভূমিকায় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সৌদামিনীর সংসারে’ ধরা দিল অধীরাজ। জি বাংলাতেই এরপর প্রশ্ন কলি ধারাবাহীতে নায়িকার পুত্রের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তারপরেই তাকে ফের নায়িকার ছেলের ভূমিকায় দেখা যায় লক্ষ্মী কাকিমা ধারাবাহিককে। শেষবারের জন্য তাকে দেখা যায় আকাশ আট চ্যানেলে ‘যুগনায়ক স্বামী বিবেকানন্দ’র চরিত্রে। এরপর বহুদিন পর্দায় দেখা যায়নি তাকে।
২০২৩ সালের পর দু’বছর তাকে দেখা যায়নি পর্দার কোনোরকম কাজ করতে। এবার ২০২৫ সালে ছোট পর্দায় দেখা যাবে অভিনেতাকে। স্টার জলসায় আস্তে চলেছে নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’। সেখানেই ধী অর্থাৎ অভিষেক বীর শর্মার ভাইয়ের চরিত্রে দর্শকের সামনে ধরা দেবে অভিরাজ। এবারে অভিনেতা ইতিবাচক চরিত্রের মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করছে। দর্শকমহল উৎসব হয়ে অপেক্ষা করছে অভিনেতাকে পর্দায় দেখার জন্য।







