বছরের শেষ মাসে গ্রহ-নক্ষত্রের শক্তি প্রতিদিনই নতুনভাবে আমাদের জীবনে প্রভাব ফেলছে। আজ ১০ ডিসেম্বর, বুধবার—জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বেশ কিছু রাশির জীবনে আসছে বড় পরিবর্তন। কোথাও সম্পর্কের জটিলতা, কোথাও কর্মজীবনে বড় সাফল্য, আবার কোথাও আর্থিক চাপে পড়তে হতে পারে। দেখে নিন আপনার রাশির জন্য আজকের ভবিষ্যৎসংকেত।
মেষ
কর্মব্যস্ত দিন হলেও স্বাস্থ্য অনুকূলে থাকবে। অংশীদারিত্বে নতুন কাজ শুরু করার সুযোগ আসতে পারে। ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে লাভ হবে। প্রেমে নতুন সম্পর্কের ইঙ্গিত। সামান্য শারীরিক সমস্যা ছাড়া দিন ভালোই কাটবে।
বৃষ
বাড়ির নির্মাণ বা সাজসজ্জায় শুভ সময়। রাগ নিয়ন্ত্রণ না করলে ক্ষতি হতে পারে। রাস্তায় সাবধানে চলাফেরা করুন। হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে চাপ। ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকলেও কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না।
মিথুন
প্রেমে মানসিক কষ্ট আসতে পারে। নেতৃত্বের ভূমিকায় যেতে হতে পারে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা। নতুন সম্পত্তি কেনা নিয়ে আলোচনা এগোতে পারে। পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
কর্কট
মা-বাবার জন্য খরচ বাড়তে পারে। রাগের ফলে সম্পর্কের সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মজীবন ইতিবাচক। প্রেমে ফাটল ধরার সম্ভাবনা। বাড়িতে কেউ বাইরে গেলে মানসিক অস্থিরতা বাড়বে। ব্যবসায় বুদ্ধিমত্তা দিয়ে বাধা কাটাতে পারবেন।
সিংহ
রাস্তায় সাবধানতা জরুরি। ব্যবসায় সাময়িক সমস্যা থাকলেও পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আজ ব্যয় বেশি হবে। পরিবারের প্রবীণদের স্বাস্থ্য খরচ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কাজ স্থগিত রাখা ভালো। নেতিবাচক সংকেত পেলে সতর্ক থাকুন।
কন্যা
দাম্পত্য জীবনে মনোমালিন্য। পেশাগত জীবনে প্রতিষ্ঠার সুযোগ। অংশীদারিত্বে নতুন উদ্যোগ লাভজনক হবে। অতিরিক্ত কথা ঝামেলা ডেকে আনতে পারে। শত্রুর সাথে আপোষের সম্ভাবনা।
তুলা
অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলুন। ব্যবসায় বিরোধের সম্ভাবনা। প্রেমে উন্নতি। নতুন প্রেমপ্রস্তাবে সাড়া না দেওয়াই ভালো। কাজে অনীহা দেখা দিতে পারে। ইগো বৃদ্ধি ক্ষতি ডেকে আনতে পারে। কর্মব্যস্ত থাকলেও স্বাস্থ্য ভালো থাকবে।
বৃশ্চিক
কর্ম ও ব্যবসায় শুভ ফল। প্রতিবেশীর সাথে বুঝে কথা বলুন। প্রেমে অগ্রগতি। আজ নিঃসঙ্গতা আপনাকে মানসিকভাবে শান্তি দেবে। বন্ধুদের কারণে ঝামেলা হতে পারে।
ধনু
কর্মক্ষেত্রের সমস্যা দূর হবে। ফটকা বিনিয়োগে ঝুঁকি বেশি। অতিরিক্ত অর্থপ্রাপ্তির আশায় বিতর্ক তৈরি হতে পারে। আর্থিক উন্নতি হলেও শরীর খারাপের আশঙ্কা। বাড়িতে খরচ বাড়বে। খারাপ সংবাদ পাওয়ার সম্ভাবনা।
মকর
কুটির শিল্পে যুক্তদের অগ্রগতি। কম বয়সীদের মতামত শুনে ভুল হতে পারে। ভ্রমণের সম্ভাবনা। কর্মজীবনে সাফল্য। অতিরিক্ত রসিকতা বিপদ আনতে পারে। নতুন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত শুভ দিন।
কুম্ভ
আর্থিক অবস্থা উন্নত হবে। প্রেমে তেমন অগ্রগতি নেই। কাজে বাধা আসতে পারে। ব্যবসায় ভালো সুযোগ। প্রিয় মানুষের সাথে খোলামেলা কথা বললে সমস্যা কমবে।
মীন
অর্থ উপার্জনের সম্ভাবনা প্রবল। সন্তানের পেছনে খরচ বাড়বে। প্রেম ও পরিবার নিয়ে সিদ্ধান্ত ভেবে নিন। শত্রুরা সফল হতে পারবে না। পরিবারের কারো আচরণে মন খারাপ হতে পারে।







