সংসদের শীতকালিন অধিবেশনে উঠে এলো আরো এক বিতর্ক। তর্ক বিতর্কের মধ্যে এআইএমআইএম প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওবেইসি স্পষ্ট জানিয়ে দেন যে “খোদার উপর তাঁর কোনো খোদা নেই” এবং এই অধিকার তাঁকে সংবিধানই দিয়েছে। সংসদে ১৫০ তম ‘বন্দে মাতরাম’ এর বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলছিল। তার মধ্যে হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওবেইসি ওই মন্তব্যটি করেন।
গত সোমবার বাংলার ঐতিহ্য নিয়ে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘ বঙ্কিম দা ‘ বলে সম্বোধন করেন । এরপর থেকে শুরু হয় বির্তক। বঙ্গের শাসক দল তেড়েফুঁড়ে ময়দানে নামে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য সাংসদ থেকে নেতৃত্ববৃন্দগণ সকলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী মোদিকে। পাশাপাশি সেইদিন মহাত্মা গান্ধী , জহরলাল নেহেরু এছাড়াও মোহাম্মদ জিনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এরপর থেকে শুরু হয় জোর বিতর্ক। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওবেইসি তাঁর বক্তব্যে বলেন, “আমরা জিন্নাহর ঘোর বিরোধী, তাই আমরা ভারতকে আমাদের দেশ মনে করি।” তিনি আরো যুক্তি দিয়েছেন , “আমাদের স্বাধীনতা বজায় রয়েছে, কারণ আমরা দেশ ও ধর্মকে এক করে দিইনি।”
বন্দে মাতরাম নিয়ে তিনি বলেন , “ভারতে থাকতে হলে বন্দে মাতরম গাইতে হবে’-এই স্লোগান বাধ্যতামূলক করা হয়, তবে তা সংবিধান এবং সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী।” তিনি তার ইসলাম ধর্ম নিয়ে বলেন , “আমরা আমাদের মা বা কোরানের পূজা করি না।” তিনি আরো বলেন , “এই দেশ আমার এবং আমরা এই দেশকে ছেড়ে যাব না। ভারত একটি বাগান, যেখানে প্রতিটি ফুলকে ফুটতে দেওয়া উচিত। যদি মালী বলে শুধু একটি ফুলই ফুটবে, তবে সে মালী নয়, সে জল্লাদ বলা হবে।”







