রাজনীতিরাজ্য

অভিষেকের নবজোয়ার কতটা প্রভাব ফেলল নির্বাচনে? তরজা তুঙ্গে

খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নবজোয়ার যাত্রা পঞ্চায়েতের ফলাফলে ‘প্রভাব’ ফেলেছে। ৫১ দিনের এই যাত্রা ছিল তৃণমূল সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও একপ্রকার পরীক্ষার মতো। পঞ্চায়েত নির্বাচনের ফল বলে দিচ্ছে, সেই পরীক্ষায় দলের সেকেন্ড-ইন-কম্যান্ড সুফল করেছে।

আবার অন্যদিকে তরজা অব্যাহত। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এমন তত্ত্বের সঙ্গে একমত নন। অভিষেকের নবজোয়ার যাত্রা যে পথ ধরে গিয়েছে, সেখানে তৃণমূলের ভাল ফল হয়েছে, তা মানতে নারাজ তিনি। সুজনের উবাচ, ‘এই সব বহু জায়গায় তৃণমূল ভোটে হেরেছে। কিন্তু গণনাকেন্দ্রে জয়ের ‘সার্টিফিকেট’ জালিয়াতি করে পঞ্চায়েতের অনেক আসন দখল করেছে। নবজোয়ার শুরুর আগেই আমরা বলেছিলাম, ভাইপোর এই যাত্রা আসলে ভোট লুটের মহড়া। দেখা গেল, যেখানে ভোট লুট করতে পারেনি, সেখানে সার্টিফিকেট লুঠ করেছে’।

নবজোয়ার যাত্রার প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার যাত্রাপথের অধিকাংশ এলাকাতেই বিপুল জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। অভিষেকের এই কর্মসূচি নিয়ে অনেকেই নানা রকম কটাক্ষ করেছিলেন। তির্যক মন্তব্যও শোনা গিয়েছিল। কেউ কেউ তৃণমূলের এই নবজোয়ার যাত্রাকে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’র সঙ্গে তুলনা করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.