রাজনীতি

‘বাংলায় হিন্দুদের তৃণমূল দ্বিতীয় সারির নাগরিক করে রেখেছে’, সোচ্চার প্রধানমন্ত্রী

শুক্রবার বাংলায় নির্বাচনী প্রচারে এসে নিজস্ব ভাষণ দিতে গিয়ে রীতিমতো সোচ্চার হন নরেন্দ্র মোদী। কোনও রাজনৈতিক কথা না বলে, নিজের স্বপ্নের কথা বললেন প্রধানমন্ত্রী। জানালেন, তিনি নিজের জন্য বাঁচতে চান না, দেশবাসীর সেবা করতেই জন্মেছেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর দাবি, তৃণমূল, সিপিএম বা কংগ্রেস কেউ দেশের উন্নয়নের জন্য নির্বাচনের লড়াইয়ে নামছেন না, তাঁরা শুধু বিভাজন চান। বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রীর উবাচ, ‘আমি টিভিতে দেখেছি তৃণমূলের এক বিধায়ক খোলাখুলি হুমকি দিয়েছে। বলেছে হিন্দুদের দু ঘণ্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এটা কেমন ভাষা ভাই! হিন্দুদের ভাসিয়ে দেব? সত্যিই বাংলায় হিন্দুদের এ কী অবস্থা। মনে হচ্ছে বাংলায় হিন্দুদের তৃণমূলের সরকার দ্বিতীয় সারির নাগরিক করে রেখেছে।’

মোদীর অভিযোগ, সন্দেশখালির মহিলাদের সঙ্গে যা নির্মম ব্যবহার করা হয়েছে, সেই শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল। এর প্রেক্ষিতে তাঁর প্রশ্ন, ‘অপরাধীর নাম শাহজাহান বলেই কী তাঁকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছে তৃণমূল?’

প্রধানমন্ত্রী এদিন সরাসরি দেশের নামে ভোট চাইলেন। বললেন, ‘ওদের উত্তর দিতে হবে তো? আপনি দেশের নামে ভোট দিন। বিকশিত ভারতের জন্য ভোট দিন। তৃণমূল হোক, কংগ্রেস হোক, বামেরা হোক, এই ইন্ডিয়া জোট নিজেদের ভোটব্যাঙ্কের জন্য সবকিছু করতে পারে। তাই আমরা দেশের জন্য ভোট দেব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.