বাইরের ঝাল-ঝাল খাবার খেতে ভালোবাসেন? তাহলে বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু সয়া চিল্লি। এটি যেমন খেতে দারুণ, তেমনই প্রোটিনে ভরপুর। দুপুর বা রাতের খাবারের সঙ্গে কিংবা সন্ধ্যার নাস্তা হিসেবেও এটি হতে পারে আদর্শ পদ।
উপকরণ
সয়া চাঙ্কস – ২ কাপ
পেঁয়াজ – ১টি (কিউব করে কাটা)
ক্যাপসিকাম – ১টি (কিউব করে কাটা)
কাঁচালঙ্কা – ২টি
আদা-রসুন কুচি – ১ টেবিল চামচ
টমেটো সস – ২ টেবিল চামচ
চিলি সস – ১ টেবিল চামচ
সয়া সস – ১ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো, লবণ – স্বাদমতো
তেল – পরিমাণমতো
প্রণালী
প্রথমে সয়া চাঙ্কস গরম জলে ১০ মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে চিপে জল ঝরিয়ে নিন। এরপর কর্নফ্লাওয়ার, সামান্য লবণ ও গোলমরিচ মিশিয়ে হালকা তেলে ভেজে তুলে রাখুন।
একটি কড়াইয়ে তেল গরম করে আদা-রসুন কুচি ভেজে নিন। এরপর পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচালঙ্কা দিয়ে উচ্চ আঁচে ২–৩ মিনিট নাড়ুন। এবার টমেটো সস, চিলি সস ও সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজনে সামান্য কর্নফ্লাওয়ার গুলে দিয়ে গ্রেভি ঘন করুন। শেষে ভাজা সয়া চাঙ্কস দিয়ে ২ মিনিট নেড়ে নামিয়ে নিন।
গরম গরম সয়া চিল্লি পরিবেশন করুন ফ্রাইড রাইস, নুডলস বা পরোটার সঙ্গে। সহজ উপকরণে তৈরি এই রেসিপি পরিবারের সকলের মন জয় করবে।







