চাকরি

রেলে চাকরির সুযোগ, হাওড়া ডিভিশনে ফেসিলেটর নিয়োগ! ১৮ অগস্ট পর্যন্ত আবেদন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন (ATVM)-এর মাধ্যমে সংরক্ষিত টিকিট কাটার কাজে ফেসিলেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে রেলের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পাশাপাশি তাঁদের স্বামী বা স্ত্রী এবং প্রাপ্তবয়স্ক সন্তানরাও আবেদন করতে পারবেন। সাধারণ চাকরিপ্রার্থীদের জন্যও আবেদন করার সুযোগ রাখা হয়েছে। তবে কতটি পদে নিয়োগ হবে, তা এখনও জানানো হয়নি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য নির্দিষ্ট কোনও শিক্ষাগত যোগ্যতার উল্লেখ নেই। তবে একজন আবেদনকারী শুধুমাত্র একটি স্টেশনের জন্যই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হলে পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে Tender বিভাগে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে Senior Divisional Commercial Manager, DRM Building, Near Rail Museum, Howrah–711101 ঠিকানায় জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৮ জুলাই থেকে এবং চলবে ১৮ অগস্ট পর্যন্ত। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে আগ্রহীদের প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি দেখে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.