নিজস্ব সংবাদদাতা :- পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের রুট মার্চ অনুষ্ঠিত হলো। শুক্রবার মেমারি দু’নম্বর ব্লকের বড় পলাশন এক নম্বর অঞ্চল ও বিজুর এক নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় চলে রুট মার্চ। যাতে কোন অপৃত্তিকর ঘটনা না ঘটে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্যই রুট মার্চ বলে জানান পুলিশ আধিকারিকরা।
পাশাপাশি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে পুলিশের পক্ষ থেকে কথাও বলা হয়। উপস্থিত ছিলেন, মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বুদ্ধদেব ঢুলি সহ পুলিশ আধিকারিকরা সাথে কেন্দ্রীয় বাহিনী ।







