অভিনেতা দেব আসার পরই ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেওয়া হলো বাগডোগরা বিমান বন্দরের বাইরে। প্রার্থীকে দেখেও চলতে থাকে এই ধ্বনি। পাছেই দেব তাদের কাছে গিয়ে হাত মেলান তাদের মধ্যেই এক ব্যক্তির সাথে।
মঙ্গলবার এই ছবিই ধরা পড়ল বাগডোগরা স্টেশনে। মূলত তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবকে ‘জয় শ্রী রাম’ স্লোগান শুনতে হয় রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচারে এসেই। তবে প্রার্থীও গলা মিলিয়ে স্বাগত জানালেন বিজেপি কর্মীদেরকে।
‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে কোনও সমস্যা তাঁর নেই। “রাম ভগবান , আমি নিজে দরগাতে যাই। অনেক মুসলিম সাঁইবাবায় যান। ভারতবাসীদের ধর্ম শেখাতে আসবেন না।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্তা দেবের। “বিরোধী দলকে দেখলে এরকম স্লোগান হয়। আর দেবকে দেখলে এমন স্লোগান হবে না! এমন তো হতেই পারে না। দেব জানে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। রাগ অভিমানে নয়। ভালোবাসাতেও কাজ করা যায়।” ঠান্ডা মাথায় হাসি মুখে এই কথা বললেন ঘাটালের বিদায়ী তৃণমূল সাংসদ দেব।
এদিন অভিনেতা বলেন, “মানুষ যেন তৃণমূলের পক্ষে ভোট দেয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নে অনেক কাজ করেছেন। এবারের প্রচার অনেক ভালো। ভালো সাড়া পাচ্ছি। ১৯ থেকে এবার অনেক ভালো ফল হবে। সিট বাড়বে । আমি দলের হয়ে চাইব, প্রথম তিনটি সিট তৃণমূলই জিতুক। তবে রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচার করব। চাইব তৃণমূল জিতুক।” ২০১৯ সালের ভুলগুলো এবার শুধরে নিয়েছে তৃণমূল । এমনই মনে করছেন দেব।
অপরদিকে ঘাটাল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। হাতে গোনা আর মাত্র এক মাস বাকি নির্বাচনের। সাধারণ মানুষ যাকে চাইবেন তাকেই ভোট দেবেন।পাশাপাশি বিরোধী প্রার্থী হিরনের কথা শুনতেই দেব বলেন,”সে যত বেশি বলবে আমার লাভ।”
বলে রাখা ভালো রামনবমীর দিন মিছিল করতে দেখা যায় দেবকে। সেদিন গলায় ছিল তার গেরুয়া উত্তরীয়। এবং জয় শ্রীরাম’ ধ্বনি দিতেও দেখা যায় তাকে।







