প্রথমে না বললেও , এবার এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত – পাকিস্থান । এবার এই বিষয় নিয়েও সরব হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় । নিজের সমাজ মাধ্যমের পাতায় , এবিষয়ে তীব্র আক্রমণ সানিয়েছেন অভিষেক । তার কথায় , ভারতের কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা উচিত নয় ।
সোমবার নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক পোস্ট করেন , “পাকিস্তানের সঙ্গে কোনও ক্ষেত্রেই ভারতের সম্পর্ক রাখা উচিত নয়। একমাত্র যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে দেখা হবে। একমাত্র পাক অধিকৃত কাশ্মীর জয়ের লক্ষ্যেই ভারত যুদ্ধে নামবে।”
তৃণমূল সাংসদ আরো লেখেন , ”ক্রিকেট এবং ক্রিকেটারদের আমি সম্মান করি। কিন্তু মাঠে যখন খেলা হয় তখন আমাদের সেনার রক্ত ঝরে। যে দেশ আমাদের সীমান্ত লক্ষ্য করে গুলি ছোঁড়ে, তাদের সঙ্গে করমর্দন করাটা মোটেই কূটনীতি নয়, সেটা আসলে বিশ্বাসঘাতকতা। বিনোদন নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত বিচার। তার থেকে কম কোনও কিছুর অর্থ হল শহিদদের অপমান।”
উল্লেখ্য , আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাশাহিতে শুরু হতে চলেছে এশিয়া কাপের মহারণ । এশিয়া কাপ চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত । ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত – পাকিস্তান । তবে কিছুদিন আগে , লেজেন্ডস লীগে ভারত , পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাইনি । তারপরেও এশিয়া কাপে কেনো ভারত – পাক ম্যাচ হবে , তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই ।







