ক্রাইম

তেলঙ্গানায় ভুয়ো আইভিএফ চক্র ফাঁস, গ্রেফতার চিকিৎসক-সহ ১০!

৯০ হাজারে শিশু কিনে ৩৫ লক্ষে বিক্রি!

সেকেন্দ্রাবাদে ভয়ঙ্কর চক্রের হদিশ পেল পুলিশ। আইভিএফ চিকিৎসার আড়ালে শিশু পাচার! গরিব পরিবার থেকে নবজাতক কিনে ভুয়ো কাগজে বিক্রি হচ্ছিল নিঃসন্তান দম্পতিদের কাছে।

অভিযুক্ত বেসরকারি ফার্টিলিটি ক্লিনিক— ‘ইউনিভার্সাল সৃষ্টি ফার্টিলিটি সেন্টার’
মূলচক্রী— ডাঃ নম্রতা আতালুরি, গ্রেফতার ১০ জন
দলে ছিল সরকারি হাসপাতালের চিকিৎসক, দালাল ও ক্লিনিক কর্মীরা

কীভাবে ফাঁস হল?
২০২৪ সালে এক দম্পতিকে জানানো হয়েছিল, সারোগেসি ও আইভিএফ পদ্ধতিতে তাঁদের সন্তান জন্মাবে। কিন্তু ডিএনএ রিপোর্টে ধরা পড়ে— নবজাতক তাঁদের জৈবিক সন্তান নয়! সেখান থেকেই গড়ায় তদন্ত।

পুলিশ জানায়—

ক্লিনিকের লাইসেন্স ২০২১ সালেই বাতিল হয়েছিল

তবুও বেআইনি ভাবে চালানো হচ্ছিল চিকিৎসা

এর আগেও নম্রতার বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ রয়েছে

চক্রের সঙ্গে আরও কারা জড়িত, খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা তেলঙ্গানায়। প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে— এতদিন ধরে কীভাবে এই চক্র চালিয়ে যাচ্ছিল তারা?

এই ঘটনা নিঃসন্দেহে দেশের আইভিএফ পরিষেবা ও শিশু সুরক্ষা ব্যবস্থার ওপর বড় প্রশ্নচিহ্ন তৈরি করল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.