মাত্র ৩৬ বছর বয়সেই ইতিহাস , অন্ধ্রপ্রদেশের কুর্নুলের ভরত তাম্মিনেনির। কিন্তু কি এমন করেছেন তিনি ? তিনি জয় করেছেন উচ্চতাকে। বিশ্বের আট হাজার মিটারের ওপরে থাকা ৯টি পর্বত জয় করেছেন ভরত। এই জয়ের মাধ্যমেই , তিনি হয়েছেন , ভারতের প্রথম পর্বতারোহী , যিনি , একসাথে এতগুলো শৃঙ্গ জয় করেছেন। পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত চো ওইয়ু , যার উচ্চতা ৮,১৮৮ মিটার , জয়ের মাধ্যমেই নয়া পালক লাগে ভরতের মুকুটে।
দেশের অন্যতম শীর্ষ পর্বতারোহণ সংস্থা ‘বুটস অ্যান্ড ক্র্যাম্পনস’রের প্রধান ,এই ৩৬ বছর বয়সী যুবক ভরত তাম্মিনেনি , ইতিমধ্যেই ছুঁয়ে দেখেছে , বিশ্বের একাধিক শৃঙ্গকে। সেই তালিকায় রয়েছে – মাউন্ট এভারেস্ট, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, মানাসলু, অন্নপূর্ণা-১, ধৌলাগিরি ও শিশাপাংমা। এবার তাঁর ঝুলিতে এলো ,আরও এক নতুন সাফল্য।
চো ওইয়ু জয়ের পর ভরতের কণ্ঠে শোনা যায় , “এই সাফল্য শুধু আমার নয়, প্রতিটি ভারতীয় পর্বতারোহীর স্বপ্নপূরণের এক ধাপ। আমি এই জয় উৎসর্গ করছি আমার পরিবার, বন্ধু, বুটস অ্যান্ড ক্র্যাম্পনসের দল এবং সেই ভারতের চেতনাকে, যা আমাকে প্রতিটি শৃঙ্গে নতুন সাহস দেয়।”
এক ঝলকে দেখে নিন , বিশ্বের আট হাজার মিটারের ওপরে থাকা , ভরতের ৯টি পর্বত জয়ের তালিকা –
> মাউন্ট এভারেস্ট – মে , ২০২৭
> মানাসলু – সেপ্টেম্বর , ২০১৮
>লোৎসে – মে , ২০১৯
>অন্নপূর্ণা – মার্চ , ২০২২
>কাঞ্চনজঙ্ঘা – এপ্রিল , ২০২২
>মাকালু – মে , ২০২৩
>শিশাপাংমা – অক্টোবর , ২০২৪
>ধৌলাগিরি – এপ্রিল , ২০২৫
>চো ওইয়ু – অক্টোবর , ২০২৫







