কলকাতাদেশ

ব্রেকিং: যান্ত্রিক ত্রুটি, কলকাতায় নামানো হল AI 180! প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া

বিমানে উঠলেই বুক ধুকপুক করছে! আমদাবাদে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্য। এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমানে মাঝ আকাশে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে চরমে।

সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার AI 180 উড়ানে হঠাৎই পাইলট জানান, বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। তড়িঘড়ি রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানটিকে। মাঝরাত পেরিয়ে ৫টা ২০ মিনিট নাগাদ যাত্রীদের নামিয়ে আনার সিদ্ধান্ত জানানো হয়। যাত্রী সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পাইলট।

উল্লেখযোগ্যভাবে, এই বিমানটিও বোয়িং তৈরি। প্রশ্ন উঠছে—একটার পর একটা বোয়িং বিমানে সমস্যা কেন? এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে কেন বারবার অভিযোগ উঠছে?

গত কয়েক সপ্তাহে একাধিক ঘটনায় কখনও মাঝ আকাশ থেকে ফিরে এসেছে বিমান, কখনও আবার ল্যান্ডিংয়ের সময় আগুন ধরে গিয়েছে চাকায়। এবার কলকাতায় আটকে পড়ল শতাধিক যাত্রী। অনিশ্চয়তায় তাঁদের যাত্রা।

শুধু প্রশ্ন একটাই—উচ্চমূল্যে টিকিট কাটলেও যাত্রীদের জীবনের নিরাপত্তা কি উড়ান সংস্থার কাছে গুরুত্বহীন? প্রতিটি যান্ত্রিক ত্রুটি কাঁপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের বিশ্বাস। এয়ার ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলাই এখন সময়ের দাবি।

নিরাপদ যাত্রা কি বিলাসিতা হয়ে দাঁড়াবে? নাকি সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ? উত্তর খুঁজছে দেশবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.