নিজের প্রেমিকাকে খুন করে তার দেহের ৩১ টি টুকরো করলো প্রেমিক। মৃতা যুবতীর বয়স মাত্র ২২ বছর। শত্রু জানা গেছে অভিযুক্ত প্রেমিক বিবাহিত ছিল, তার সঙ্গে ৫ টি সন্তানও ছিল তার। পুলিশ সূত্রে বলা হয়েছে স্ত্রীর সাহায্য নিয়ে সেই যুবতীকে খুন করেছে অভিযুক্ত প্রেমিক। ঘটনাটি ঘটেছে ওড়িশার নবরংপুর জেলায়। এই ঘটনার পর সুখের ছায়া নেমে এসেছে মৃতা মেয়েটির পরিবারের উপর।
মেয়েটির পরিবার থেকে জানা গেছে, গত বুধবার শেষ বাড়ি থেকে বেরিয়ে ছিল ওই মেয়েটি। তারপর তার কোন খোঁজ পায়নি বাড়ির লোক। কিছুদিন ধরে খোঁজার পর শেষমেষ যখন তারা মেয়ের খবর না পায় তখন তারা পুলিশের সাহায্য নীতি বাধ্য হয়। এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ তদন্ত করে ওই মেয়েটির টুকরো টুকরো দেহ উদ্ধার করে বারংপুর জেলার একটি জঙ্গল থেকে। তারপর জানা যায় যে মৃতদেহটিকে ৩১ টি টুকরো করে মাটির নিচে ওষুধ দিয়ে রাখা হয়েছিল।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে ওই মেয়েটি তার প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ে করার জন্য চাপ দেয়। সেখানেই তার স্ত্রীর সাহায্য নিয়ে ওই যুবতীকে খুন করে প্রেমিক ও তার স্ত্রী। ইতিমধ্যেই যুবতীর মৃতদেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এবং ওই প্রেমিকতার স্ত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য।







