ক্রাইম

চলন্ত মহানন্দা এক্সপ্রেসে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অসমের যুবক

চলন্ত ট্রেনের প্রতিবন্ধী কামরায় এক গর্ভবতী মহিলাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে মহানন্দা এক্সপ্রেসে। অভিযোগের সময় ট্রেনটি আলিপুরদুয়ারের কাছাকাছি এলাকায় ছিল। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে রেল পুলিশ।

ধৃতের নাম গৌতম মাহাতো। তিনি অসমের রাঙ্গিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। ২০ বছর বয়সী ওই মহিলা আলিপুরদুয়ারের কালচিনির বাসিন্দা। দিল্লি থেকে বাড়ি ফেরার পথে তিনি মহানন্দা এক্সপ্রেসের প্রতিবন্ধী কামরায় উঠেছিলেন।

অভিযোগ, ট্রেনটি কালচিনির দিকে যাওয়ার সময় ফাঁকা কামরার সুযোগ নিয়ে ওই যুবক মহিলার উপর যৌন নির্যাতন চালান। ঘটনার পর মহিলা ফোন করে তাঁর স্বামীকে বিষয়টি জানান। খবর পেয়ে তাঁর স্বামী স্টেশনে পৌঁছন।

এদিকে ট্রেনটি হাসিমারার কাছে পৌঁছলে পাশের কামরায় থাকা রেলের বৈদ্যুতিক বিভাগের কর্মীরা প্রতিবন্ধী কামরা থেকে চিৎকারের শব্দ শুনতে পান। তাঁরা সঙ্গে সঙ্গে রেলের হেল্পলাইন নম্বরে খবর দেন।

এরপর মহানন্দা এক্সপ্রেস আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছতেই RPF এবং GRP-এর কর্মীরা ওই কামরায় গিয়ে অভিযুক্তকে আটক করেন। মহিলাকেও উদ্ধার করা হয়। তাঁর অভিযোগের ভিত্তিতে গৌতম মাহাতোর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

GRP-এর SRP ইন্দ্রবদন ঝা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আদালতে পেশ করা হলে অভিযুক্তকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পুরো ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয়ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.