ফুটপাথে মায়ের পাশে শুয়েছিল শিশু । সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে করা হলো ধর্ষণ ! ঘটনা উত্তরপ্রদেশের লখনৌ এর । এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তের মৃত্যু হয় পুলিশি এনকাউন্টারে ।
বুধবার গভীর রাতের ঘটনা , লখনৌ এর আলমবাগ মেট্রো স্টেশনের কাছে একটি সেতুর নীচে ফুটপাথের ওপর মায়ের সাথে শুয়ে ছিলেন ওই শিশু । অভিযোগ গভীর রাতে ওই শিশুকে ঘুমন্ত অবস্থায় মায়ের পাশ থেকে তুলে নিয়ে যাওয়া হয় । তারপর হঠাৎ মা , তার সন্তানকে দেখতে না পাওয়ায় টহলরত পুলিশকে বিষয়টি জানান । তৎপরতার সাথে , পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। আর সিসিটিভি ফুটেজেই দেখা যায় , এক দুষ্কৃতী শিশুটিকে তার মায়ের পাশ থেকে তুলে একটি স্কুটারে করে নিয়ে পালাচ্ছে ।
তারপরই পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে । পুলিশি তৎপরতায় সিসিটিভি তে দেখতে পাওয়া স্কুটারের রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষা করে শুক্রবার ভোরে অভিযুক্তের খোঁজ পাওয়া যায় দেবী খেড়া এলাকায় । খোঁজ পাওয়ার পরেই পুলিশ অভিযুক্তকে খুঁজে , তাকে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে , পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন । পুলিশের তরফেও পাল্টা গুলি চালানো হয়। তখনই পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন অভিযুক্ত। তারপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে , তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।
অপরদিকে পুলিশ সূত্রে খবর, নির্যাতিত শিশুটির যৌনাঙ্গে মিলেছে আঘাতের চিহ্ন। তাকে সংকটজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে । চিকিৎসকেরা জানিয়েছেন, তার অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় প্লাস্টিক সার্জারি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।







