বিনোদন

জল্পনা তুঙ্গে! ‘কল্কি ২’ থেকে বিদায় দীপিকার

বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবি ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়িয়েছেন। সূত্র অনুযায়ী, দীপিকার ৮ ঘণ্টার কাজের সময়সীমার শর্ত এবং লাভের অংশীদারিত্বের দাবি মেনে নিতে পারেননি পরিচালক। এই ছবিতে দীপিকার সঙ্গে মুখ্য ভূমিকায় ছিলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। দীপিকার পরিবর্তে এখন এই ছবির নায়িকা হিসেবে জায়গা পেয়েছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত তৃপ্তি দিমরি।

এবার আরও এক চাঞ্চল্যকর খবর উঠে এসেছে সামনে। বলিউড মোবি-র ইনস্টাগ্রাম পেজের রিপোর্ট অনুযায়ী, দীপিকাকে ‘কল্কি ২’ থেকেও বাদ পড়তে হতে পারে। জানা যাচ্ছে, মা হওয়ার পর কম সময় কাজ করার দীপিকার অনুরোধ প্রোডাকশন সেটে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে নির্মাতারা তাঁর চরিত্র ছোটো করার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।

স্পিরিট ছবি থেকে দীপিকার সরে দাঁড়ানোর পর, সন্দীপ রেড্ডি ভাঙা সোশ্যাল মিডিয়ায় একটি কড়া বার্তা পোস্ট করেন। তিনি লেখেন,”আমি যখন কোনও অভিনেতাকে আমার গল্প বলি, তখন আমি তাকে ১০০% বিশ্বাস করি। কিন্তু আপনি দেখিয়ে দিলেন আপনি কেমন মানুষ।” তিনি আরও লেখেন,”এটাই কি আপনার নারীবাদ? আপনি সেটা কখনোই বুঝতে পারেননি।” এই পোস্ট ঘিরে বলিউডে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যদিও অনেকেই দীপিকার সিদ্ধান্তকে সমর্থন করেছেন, তবে সন্দীপের বক্তব্যও আলাদা গুরুত্ব পাচ্ছে। এখন দেখার বিষয়, ‘কল্কি ২’-এ দীপিকা আদৌ থাকছেন কি না সেই নিয়ে নির্মাতাদের তরফে কী ঘোষণা আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.