রাজনীতির রং ছাড়িয়ে জিতে গেল ভালবাসা। কথায় বলে ভালোবাসা জাত, ধর্ম, বর্ণ মানে না । এবার যেন তাই সত্যি হলো দুই রাজ্যের বিরোধী দলের দুই নেতা ও নেত্রীর গাঁটছড়া বন্ধনের মাধ্যমে। পশ্চিমবঙ্গের, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও ওড়িশার পুরী আসন থেকে জয়ী সাংসদ পিনাকী মিশ্র বৃহস্পতিবার বার্লিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সাংসদ থাকাকালীন তাদের মধ্যে সম্পর্কের গারত্ব বাড়ে। এমনকি লন্ডনে একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি পর্যন্ত ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে।
তবে জানেন কি ওই বিজু নেতা পিনাকী কে বা তার পরিচয় কি? ওড়িশার রাজনীতিতে পিনাকী মিশ্রের প্রভাবশালী পরিচিতি আছে। পিনাকী মিশ্র পুরী আসন থেকে সাংসদ ছিলেন। একসময় তার ডেপুটি স্পিকার হওয়ার আলোচনাও চলছিল। পিনাকী মিশ্র দিল্লি ইউনিভার্সিটির সেন্ট স্টিফেনস কলেজ থেকে পড়াশোনা করেছেন। রাজনীতিতে আসার আগে তিনি ওকালতি করতেন।
পিনাকী মিশ্রের একটি ছেলে এবং একটি মেয়ে আছে। ছেলের বিয়ে হয়েছে রঞ্জন ভট্টাচার্যের মেয়ের সাথে। রঞ্জন ভট্টাচার্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দত্তক জামাই। পিনাকীর ছেলের বিয়েতে জয়পুর শহরে বেশ বড় আয়োজন হয়েছিল। পিনাকী মিশ্র প্রাক্তন সিজেআই দীপক মিশ্রের আত্মীয়ও।
পিনাকী মিশ্রের সম্পত্তি ১০০ কোটিরও বেশি। ২০১৯ সালে পিনাকী মিশ্র যে তথ্য দিয়েছিলেন,তাতে তিনি তার সম্পত্তির পরিমাণ ১১৭ কোটি টাকা প্রকাশ করেছিলেন। তবে,এর মধ্যে মাত্র ২ কোটি টাকার সম্পত্তি ছিল অস্থাবর।পিনাকী মিশ্র বর্তমানে রাজনীতিতে তেমন সক্রিয় নেই। ২০২৪ সালে বিজেডি-র নির্বাচনে হারের পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।







