অফবিট

মাত্র এক চামচ কফি পাউডার! ফেরান কালো হয়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা!

কফিতে আছে ক্যাফেইন। যা টাইপ টু ডায়াবেটিস রোগের ঝুঁকি কমায় অনেকটাই। সেইসঙ্গে কমায় ক্যান্সারের ঝুঁকি। নিয়মিত কফি খেলে বাড়ে মানসিক শক্তি। কফি এখন আমাদের অনেকেরই প্রতিদিনের সঙ্গী। সকালে কিংবা বিকেলে এককাপ কফি না হলে দিন চলে না যেন।

শুধু তাই নয় এটি আমাদের ত্বকের যত্নেও সমান কার্যকরী।

গ্রীষ্মের কড়া রোদে বাইরে বেরোলেই ত্বক ঝলসে যায়। বিশেষ করে মুখের ত্বকে কালচে ভাব দেখা দেয়। তাই গরম কালে ত্বক কে উজ্জ্বল করতে ব্যবহার করুন কফির ফেস প্যাক,,

কী লাগবে এই স্ক্রাব বানাতে?

কফি পাউডার – ১ চা চামচ

চিনি – ১ চা চামচ

মধু – ১ চা চামচ

নারকেল তেল – ১ টেবিল চামচ

মিষ্টি ছাড়া দুধ বা গোলাপ জল – ১ টেবিল চামচ

কীভাবে তৈরি করবেন?

১. একটি পরিষ্কার পাত্রে কফি, চিনি এবং নারকেল তেল মিশিয়ে নিন
২. এরপর দুধ বা গোলাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন
৩. সবশেষে মধু মিশিয়ে একটি ঘন স্ক্রাব তৈরি করে ফেলুন

কীভাবে ব্যবহার করবেন?

স্ক্রাবটি মুখ, ঘাড়, কপাল ও গালে হালকা করে হাত ঘুরিয়ে ম্যাসাজ করুন

৪–৫ মিনিট ঘষার পর স্কিনে এটি আরও ১০ মিনিট রেখে দিন

এরপর গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ও একটি নরম তোয়ালে দিয়ে মুছে নিন

তারপর আপনার রুটিন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন

কতবার ব্যবহার করবেন?

সপ্তাহে ২ বার রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। রাতে ব্যবহারের ফলে স্কিন সারারাত রিফ্রেশ থাকবে এবং সকালে স্কিনে একটা স্পষ্ট উজ্জ্বলতা দেখা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.