প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ইট ও জুতো ছোড়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ঘটনার তীব্র নিন্দা করে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ কালীঘাট শিবিরের একাধিক নেতা-নেত্রী। সোমবার বিধানসভাতেও ব্যানার হাতে প্রতিবাদে সামিল হন কুণাল ঘোষ, বিমান বন্দ্যোপাধ্যায়রা। তবে এ দিনের কর্মসূচিতে বিশেষ নজর কেড়েছেন তিন বিধায়ক—তউসিফ রহমান, আব্দুল খালেক মোল্লা এবং বিধান সর্দার।
প্রতিবাদে ঋত-শিবিরের তিন বিধায়ক
মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে সোমবার কালীঘাট শিবিরের সাংবাদিক বৈঠক ছিল। সেখানে কুণাল ঘোষ এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় বসিরহাটের বিধায়ক তউসিফ রহমান, মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা এবং বারুইপুর-পূর্বের বিধায়ক বিভাস সর্দারকে। শুধু সাংবাদিক বৈঠকেই নয়, পরে বিধানসভা চত্বরে ব্যানার হাতে প্রতিবাদ মিছিলেও তাঁদের দেখা যায়। সেই মিছিলে ছিলেন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং বিমান বন্দ্যোপাধ্যায়রাও।
অভিযুক্তদের গ্রেফতারির দাবি
মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারির দাবি তুলেছেন কুণাল ঘোষরা। কুণাল ঘোষের অভিযোগ, হামলাকারীদের সরকার মদত দিচ্ছে। তাঁর বক্তব্য, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং গোটা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে হবে। তাঁর দাবি, ভয় দেখিয়ে কোনওভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে থামানো সম্ভব নয়।







