নিজস্ব সংবাদদাতা : বছরের শুরুতেই লোকসভা নির্বাচন। এহেন আবহে আবহে দিলীপ ঘোষকে পদ থেকে সরানো নিয়ে চর্চা শুরু রাজনৈতিক মহলে। উল্লেখ্য, সম্প্রতি এনডিএ সাংসদদের বৈঠকে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। মোট ১১টি দলে এনডিএ’র ৪৩০ জন সাংসদের সঙ্গেই বৈঠক করবে বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগামী ৩১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত এই ধারাবাহিক বৈঠক চলবে।
অন্যদিকে, খোদ দিলীপ ঘোষের উবাচ,’আমি এখনও কোনও চিঠি পাইনি। তবে এটা শুনেছি যে, দলের সাংসদদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। সেটা লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই। সাংসদরা যাতে নিজের নিজের এলাকায় বেশি করে সময় দিতে পারেন, তাই এই পদক্ষেপ’।
নাড্ডার ঘোষিত নয়া সর্বভারতীয় কমিটিতে বেশ কয়েক জন সাংসদ রয়েছেন। সর্বভারতীয় সহ-সভাপতি পদে রয়েছেন আরও তিন জন সাংসদ। ছত্তিশগড়ের সরোজ পাণ্ডে,উত্তরপ্রদেশের রেখা বর্মা, লক্ষ্মীকান্ত বাজপেয়ী। দিলীপকে সরিয়ে দেওয়ার ফলে এখন বিজেপির সর্বভারতীয় কমিটিতে বাংলার প্রতিনিধি রইলেন বর্তমানে অনুপম হাজরা।







