চাকরি

মাধ্যমিক পাশেই সরকারি চাকরির সুযোগ! ডাকবিভাগে ড্রাইভার পদে নিয়োগ, বেতন ৬৩ হাজারেরও বেশি

মাধ্যমিক পাশ করেই সরকারি চাকরির স্বপ্ন দেখছেন? চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বড় সুযোগ। ভারতীয় ডাকবিভাগে স্টাফ কার ড্রাইভার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই পদে নির্বাচিত হলে সরকারি নিয়ম অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাও মিলবে।

বেতন কত?স্টাফ কার ড্রাইভার পদে নির্বাচিত প্রার্থীদের বেতন শুরু হবে মাসে ১৯,৯০০ টাকা থেকে। সর্বোচ্চ বেতন হতে পারে ৬৩,২০০ টাকা পর্যন্ত। এর পাশাপাশি প্রাপ্য সরকারি ভাতাও দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা কী?এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি হালকা ও ভারী—দুই ধরনের গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

কী অভিজ্ঞতা প্রয়োজন?আবেদনকারীর অন্তত ৩ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। সেই সঙ্গে গাড়ির সাধারণ সমস্যা চিহ্নিত করা এবং প্রাথমিক পর্যায়ের মেরামতির কাজ সম্পর্কে ধারণা থাকাও প্রয়োজন।

কারা আবেদন করতে পারবেন?কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন। ডাক বিভাগের ডেসপ্যাচ রাইডার এবং এমটিএস কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও আগামী এক বছরের মধ্যে অবসর নিতে চলা সশস্ত্র বাহিনীর জওয়ানরাও আবেদনের সুযোগ পাবেন।

কীভাবে আবেদন করবেন?এই নিয়োগে আবেদন করতে হবে অফলাইনে। নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স-সহ প্রয়োজনীয় নথি ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। তাই যোগ্য প্রার্থীদের হাতে সময় থাকলেও শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.