বিনোদন

বক্স অফিসে ঝড় তুললেও একটি ছোটো ভুলে কটাক্ষের শিকার‘কান্তারা’, কি সেই ভুল?

বর্তমানে ‘কান্তারা’শব্দটি দেশের সকল মানুষের মুখে মুখে প্রচলিত। দশেরা উপলক্ষে এই বছরের ২ অক্টোবর মুক্তি পেয়েছে ঋষভ শেট্টি পরিচালিত ও অভিনীত‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’। সূত্রের খবর, মাত্র দু’ সপ্তাহে গোটা বিশ্বে ৫০০ কোটিরও বেশী ব্যবসা করে ফেলেছে‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’। উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পেয়েছিল‘কান্তারা’এর প্রথম অংশ, যা দর্শকদের মন জয় করেছিল। তবে‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’-এর এক দৃশ্য নিয়ে আপাতত তোলপাড় সোশ্যাল মিডিয়া।

কিন্তু কী এমন আছে সেই দৃশ্যে? আসলে‘কান্তারা চ্যাপ্টার ১
ওয়ান’এ‘ব্রহ্মকলস’গানের দৃশ্য ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। কিন্তু সেই দৃশ্যেই রয়েছে একটি ভুল, যা পিরিয়ড ড্রামার ক্ষেত্রে বড়সড় ভুল। চতুর্থ শতাব্দীর প্রেক্ষাপট অবলম্বনে তৈরি এই সিনেমার‘ব্রহ্মকলস’গানের দৃশ্যে কান্তারাবাসীদের মাঠে বসে কাঙাল ভোজনের দৃশ্য দেখানো হয়েছে, এবং সেখানে একটি শটে ক্যামেরায় ধরা পড়েছে একটি ২০ লিটারের জলের ড্রাম। কিন্তু সেই সময় কেউ প্লাস্টিক ব্যবহার করতেন না। এবং এই দৃশ্য নিয়েই নেট মাধ্যমে শোরগোল।

অনেকে অনেক রকম কমেন্ট করেছেন। কেউ কেউ বলেছেন, ‘এই তো কান্তারায় স্টারবাকস মোমেন্ট!’ আবার অনেকে বলেছেন,‘খুব খারাপ লাগল। তিন বছর ধরে তিলে তিলে তৈরি করা এই পিরিয়ড ড্রামায় এত বড় ভুল কারও চোখে পড়ল না?’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.