অফবিটবিনোদন

ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় বিরাট-অনুষ্কা

জনপ্রিয় দম্পতিদের মধ্যে বিরাট অনুষ্কার নাম প্রথম সারিতেই আসে। নিজেরদের কাজের মাধ্যমে তাঁরা সর্বদাই চর্চার শীর্ষে থাকেন। তবে এবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন কোহলি দম্পতি।

অন্যান্য চর্চিত দম্পতিদের মতো ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন না বিরাট বা অনুষ্কা। তাঁদের মনে হয় কর্মজীবনের বাইরেও ব্যক্তিগত জীবন থাকা খুব প্রয়োজন। আর ব্যক্তিগত গোপনীয়তা সমাজমাধ্যমে ছড়িয়ে দিলে নিজস্বতা হারাবে। তবে বেশকিছুদিন যাবৎ ধীরে ধীরে নিজেদের পারিবারিক কথা দর্শক মাধ্যমে বলছেন বিরাট অনুষ্কা। ঠিক তেমন ভাবেই বিরাট এক সাক্ষাৎকারে জানান,”আমি সব সময় হাসিঠাট্টা করতে পছন্দ করি। শুরু থেকেই অনুষ্কার সাথেও তাই করেছি। তখন অনুষ্কা বলে ওঠে, সে জীবনে প্রথম এমন কাউকে দেখেছে যে ছোটোবেলার ঘটনা এমন মজার ছলে বলতে পারে। সেখান থেকে দুজনের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে।”

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিং এ প্রথম দেখা হয় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। তারপর থেকেই ডেটিং শুরু। ২০১৭ সালে ইতালিতে বসেছিল তাঁদের বিয়ের আসর। এই মুহূর্তে তাঁদের দুই সন্তান সহ ভরা পরিবার। বিরাট জানায় সন্তানদের বড়ো করতে নিজের কর্মজীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন। শুধু জীবনসঙ্গী নয় তাঁরা একে অপরের সবচেয়ে বড়ো সমর্থকও বটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.