বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে, গতকাল রাতে প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তাজার ঢাকা অবস্থিত বাসভবনে প্রতিবাদকারীরা আগুন ধরিয়ে দেয়। বাংলাদেশে সরকারের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভের সময় কেন তিনি চুপ ছিলেন, এই প্রশ্ন তুলে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। মোর্তাজা নড়াইল -২ আসনে গত দু’বারের সাংসদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। উম্মত জনতা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন আক্রমণ করে এবং লুঠতরাজ চালায়। এই বিশৃঙ্খলার মাঝেই মাশরাফীর বাড়িও হামলার শিকার হয়।
মাশরাফী, যিনি আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ২০২৪ সালের নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য, এই ঘটনায় মর্মাহত হয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমার বাড়িতে আগুন লাগানো হয়েছে, এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, এটি আমাদের জাতীয় সঙ্কটেরও প্রতিফলন।”
মাশরাফীর প্রতি এই হামলা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি দৃষ্টান্ত। জনগণের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশার পরিবেশ সৃষ্টি হয়েছে, যা সহিংসতায় রূপ নিচ্ছে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রবল নিরাপত্তা শঙ্কায় ভুগছেন।বাংলাদেশ সেনা অবিলম্বে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন।
এই ঘটনায় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য এখনই প্রয়োজন একটি সমন্বিত এবং কার্যকর পদক্ষেপ। বাংলাদেশে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে সব দলের অংশগ্রহণে একটি জাতীয় সংলাপ অত্যাবশ্যক।
মাশরাফী এবং তার পরিবার এই সংকটময় সময়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের সাধারণ জনগণও শান্তি ও স্থিতিশীলতা কামনা করছে, যাতে এই সহিংসতা এবং অস্থিরতা অবসান ঘটে।







