রাতের অন্ধকারে খোলামেলা ভাবে অপরাধ। গাড়ি দিয়ে পুলিশ কর্মরত অফিসারকে পিষে মেরে ফেলার চেষ্টা! ঘটনায় গ্রেফতার তিন অভিযুক্ত।ঘটনাটি ঘটেছে গত ৮ জুন দিল্লিতে।রাস্তার ধারে পুলিশ বুথের সামনে অন ডিউটি অবস্থায় দাঁড়িয়েছিলেন দুই পুলিশ আধিকারিক। একটি এসইউভি গাড়ি নিয়েসেই সময় তিন যুবক এসে একটি ঠিকানা জানতে চান আধিকারিকদের কাছে।
পুলিশ অফিসার সেই ঠিকানা না বলতে পারায় গাড়ি দিয়ে তাঁদের ওপরই চরোয়া হন অভিযুক্তরা একেবারে ধাক্কা মেরে পালায় তারা।ঘটনাস্থলে গুরুত জখম হয়েছেন দুই পুলিশ অফিসার। ঘটনার বেশকিছু দিন পর অবশেষে গ্রেফতার করল ওই তিন অভিযুক্তকে। বাজেয়াপ্ত করা হয়েছে ‘মহিন্দ্রা থার’ গাড়িটিও। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক মামলা রুজু করা হয়েছে পুলিস আধিকারিকদের তরফে।







