কোথায় বলে বয়স একটা সংখ্যা মাত্র। বিয়ে, প্রেম এসব আর বয়স মানে না। এবার তেমনি ঘটনা ঘটলো রামপালে। ৭০ বছর বয়সে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন শওকত আলী। তিনি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি রামপাল সরকারি কলেজের অধ্যাপক ছিলেন।
শওকত আলীর পরিবার সুত্রে খবর, শওকত আলীর বাবা মারা যাবার পর ভাইবোনদের বড়ো করতে গিয়ে নিজের কথা আর ভাবেননি। পরে চাকরি থেকে অবসর নেবার পর একাকিত্ব বোধ করতে থাকেন। এরপরই তার বাড়ির লোক সিদ্ধান্ত নেন বিয়ে দেবার।
দুই পরিবারের সম্মতিতে নিজের বয়সের দ্বিগুণ কম বয়সী মেয়ে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের বাসিন্দা ৩৫ বছর বয়সী শাহিদা বেগম নাজুর সাথে বিবাহ হয়। জানা গেছে বেশ কিছুদিন আগে তার স্বামী মারা যান। তার একটি কন্যাসন্তান আছে।







