জেলা

রোগীর পাশে চিকিৎসার সরঞ্জাম নয়, ইঁদুর ধরার খাঁচা! মালদা মেডিক্যালে চাঞ্চল্যকর ছবি

হাসপাতালে রোগীর নিরাপত্তা নিয়ে ফের উঠল প্রশ্ন। এবার অভিযোগ, মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ইঁদুরের উৎপাত এতটাই বেড়েছে যে রোগীদের বেডের পাশেই রাখা হয়েছে ইঁদুর ধরার যন্ত্র। সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ইঁদুরের দৌরাত্ম্য নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়ছেন রোগী ও তাঁদের পরিজনেরা। কখনও ওয়ার্ডের মধ্যে ইঁদুরের আনাগোনা, আবার কখনও রোগীর আশপাশে তাদের ঘোরাফেরা—সব মিলিয়ে আতঙ্ক তৈরি হয়েছে বলে দাবি।

এই পরিস্থিতির একটি ছবি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন ইংরেজবাজার বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তাঁর অভিযোগ, যেখানে রোগীরা চিকিৎসা নিতে আসেন, সেখানে বেডের পাশে ইঁদুর ধরার খাঁচা রাখার মতো পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ইঁদুরের সমস্যা রয়েছে ঠিকই। তবে রোগীদের যাতে কোনওরকম ক্ষতি না হয়, সেই কারণেই ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে। হাসপাতালের সুপারও ইঁদুরের উৎপাতের কথা স্বীকার করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের এই বক্তব্যের পরেও প্রশ্ন উঠছে—রোগীদের বেডের পাশে এভাবে ইঁদুর ধরার যন্ত্র রাখা কি সমস্যার স্থায়ী সমাধান? নাকি হাসপাতাল চত্বরে ইঁদুরের উপদ্রব বন্ধ করতে আরও কার্যকর ব্যবস্থা প্রয়োজন? এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.