আগামী মঙ্গলবার অর্থাৎ ৪ ঠা নভেম্বর ২০২৫ থেকে রাজ্যজুড়ে চালু হয়েছে SIR প্রক্রিয়ার প্রথম ধাপ। যেখানে চলবে ভোটার গণনার কাজ। এই সময় বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে গণনা ফর্ম বা এনুমারেশন ফর্ম বিতরণ ও সংগ্রহ করবেন। চলবে ৪ঠা ডিসেম্বর শেষ হয়েছে এই প্রক্রিয়া।
এরইমধ্যে প্রতিটি বাড়ি গিয়ে বি এল ও অফিসাররা ভোটারদের হাতে তুলে দিচ্ছে এনুমারেশন ফর্ম। সেই ফর্মে উল্লেখ করতে হবে জন্মতারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, অভিভাবকের নাম ও এপিক নম্বর। মুখ্য নির্বাচনী আধিকারিক নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, ফর্ম পূরণ করে সই করে জমা করলেই নাম উঠবে খসড়া ভোটার তালিকায়। এমনকি এই পর্যায় কি ধরনের নথি জমা দিতে হবে না অথবা কিভাবে ফর্ম ফিলআপ করতে হবে তাঁর প্রক্রিয়া দেওয়া রয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে।
পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় ভোটার বা তাঁর পিতা-মাতা বা দাদুর নাম না থাকলে, সেই ক্ষেত্রে নির্দিষ্ট নথি দেখাতে হবে। সেই নথি যদি কমিশনের কাছে বৈধ বিবেচিত হয় তাহলে ভোটার তালিকায় নাম থাকবে।
যেসব বাড়িতে কেউ উপস্থিত থাকবেন না, সেই সমস্ত বাড়িতে BLO-দের অন্ততপক্ষে ৩ বার যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সেই পোস্টে জানানো হয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে, তখনই গণনা ফর্মে দেওয়া তথ্য যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
ভোটাররা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পূর্ববর্তী SIR নির্বাচক তালিকায় নিজেদের এবং পরিবারের সদস্যদের নাম যাচাই করতে পারবেন। সেই ক্ষেত্রে প্রয়োজন হলে প্রয়োজনে সংশ্লিষ্ট BLO–র সঙ্গে যোগাযোগ করতে পারবে সাধারণ মানুষ। তবে ডেটাবেস না মিললে সংশ্লিষ্ট ERO তাঁদের কাছে নোটিশ পাঠাবেন। তারপরেই নাগরিকদের জন্মতারিখ ও জন্মস্থানের প্রমাণের নথি জমা দিতে হবে। তার মধ্যে নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে:
১. যে কোনো পরিচয়পত্র/ পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার/ রাজ্য সরকার/ রাষ্ট্রায়ত্ত সংস্থার যেকোনো নিয়মিত কর্মী/ পেনশনপ্রাপককে দেওয়া হয়েছে,
২. যে কোনো পরিচয়পত্র/ শংসাপত্র/ নথি যেটি ০১/০৭/১৯৮৭-এই তারিখের পূর্বে সরকার/ স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাঙ্ক/ ডাকঘর/ ভারতীয় জীবনবিমা নিগম/ রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত,
৩. উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের শংসাপত্র,
৪. পাসপোর্ট।
৫. স্বীকৃত পর্ষদ/ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন/ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
৬. রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র।
৭. বনভূমি অধিকার শংসাপত্র।
৮. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়/ তপশিলি জাতি/ তপশিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র।
৯. নাগরিকদের জাতীয় রেজিস্টার (যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে)।
১০. রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার।
১১. কোনো জমি/ বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র।
১২. আধারের জন্য কমিশনের ০৯.০৯.২০২৫ তারিখের নির্দেশ নং 23/2025-ERS/Vol.I।







