জেলা

জীবিত ভোটারের নাম ২৫ এর তালিকায় ডিলিটেড? কিভাবে সম্ভব ! দানা বাঁধছে বিতর্ক

আনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে , ২০২৫ এর ভোটার তালিকায় , যে ব্যক্তির নাম আছে , ২০০২ এর ভোটার তালিকায় , সেই ব্যক্তির নাম নেই । তবে এবার একেবারে বিপরীত দৃশ্য দেখা গেলো ডানকুনিতে । জীবিত ভোটারের নাম ডিলিট হয়ে গিয়েছে ২০২৫ এর তালিকা থেকেই । ঘটনা জানাজানি হতেই , দানা বাঁধছে বিতর্ক । ওই ভোটারের নাম ২০০২ এর তালিকায় আছে , কিন্তু ২০২৫ এর যে তালিকা , সেই তালিকায় নেই ।

ডানকুনি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মিলনী এলাকার ২২৪ নং বুথের বাসিন্দা ৮৪ বছর বয়সী ছায়া ঘোষ । তিনি এখনও জীবিত , তবে নির্বাচন কমিশনের ২০২৫ এর তালিকা অনুযায়ী , ডিলিট করা হয়েছে তার নাম । কিভাবে হলো তার নাম ডিলিট ! বিতর্ক তুঙ্গে । BLO থেকে রাজনৈতিক দলের BLA – কেউই কিছুই বুঝতে পারছেন না ।

BLA সৌরভ বাগ জানান , “২২৪ নম্বর বুথের সিরিয়াল নম্বর ৪৬। ছায়া ঘোষ জীবিত। কিন্তু ২০২৫ সালের ভোটার তালিকায়, তাঁর নাম দেখাচ্ছে ডিলিটেড। কীভাবে সম্ভব? এটা তো নির্বাচন কমিশনের দেখা উচিত ছিল। আমরা বাড়িতে ঢুকে তাঁর ছবিও তুলেছি। তাঁর সঙ্গে কথাও বলেছি। নিশ্চয়ই কমিশনের দৃষ্টিতে আনা হবে।”

আর এই নিয়ে ইতিমধ্যেই মাথাচাড়া দিয়ে উঠেছে রাজনৈতিক বিতর্ক । বিজেপির কথায় , এই ভুলের দায় সম্পূর্ণ রাজ্য নির্বাচন কমিশনের । কারণ রাজ্য নির্বাচন কমিশনের তরফেই ২৫ এর ভোটার লিস্ট তৈরি করা হয়েছে ।

তৃণমূল নেতা কবিরুল আলম এবিষয়ে জানিয়েছেন , “এটা একটা অনিচ্ছাকৃত ভুল। আসলে ছায়া ঘোষ শয্যাশায়ী। প্রথমে বাড়ির লোক মানতে চাননি, পরে ছেলে স্বীকার করেছেন, বাড়ির লোকের তরফ থেকেই মৃত বলা হয়েছিল। প্রথমে মানতে চাননি, পরে যখন তাঁর সই দেখানো হয়, তখন স্বীকার করেন। তবে ৬ নম্বর ফর্ম ফিলাপ করে আবার নাম তুলে দেওয়া হবে।”

কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । বিজেপি নেতা কৃষ্ণেন্দু মিত্রের কথায় “২০২৫ সালের ভোটার লিস্ট রাজ্য নির্বাচন কমিশন করেছে। তৃণমূলের বলা উচিত, তারা যে ভুল করেছে, সেটার পাপক্ষয় করতে হবে। এখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কোথা থেকে এল? এটা রাজ্য নির্বাচন কমিশনের দায় ও এখানকার বিডিও, যিনি ঘরে বসে কাজ করেছিলেন, তাঁর দায়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.