কলকাতা

পাসপোর্ট জালিয়াতি নিয়ে ইডির নজরে খড়দহের ব্যবসায়ী

গত সোমবার রাজ্যের বিভিন্ন জায়গায় ভুয়ো পাসপোর্ট চক্রের সূত্র খুঁজতে রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালায়। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখায় কেন্দ্র তদন্তকারী সংস্থার হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। ভুয়ো পাসপোর্ট মামলার তদন্তে নতুন মোড়। এবার ইডির নজরে আরো এক ব্যবসায়ী। এবার ঘন ঘন বিদেশ সফরের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সন্দেহের তীর গেছে উত্তর ২৪ পরগনার খড়দহের ব্যবসায়ী বিনোদ গুপ্তার ওপর। এমনকি তাঁর আর্থিক লেনদেন নিয়ে উঠেছে একের পর এক প্রশ্ন।

ইডি সূত্রে জানা গেছে, গত ১০ বছরে বিনোদ গুপ্তা প্রায় ৯০০ বার ব্যাংকক সফর করেছেন। এই নজিরবিহীন বিদেশ যাত্রার কারণ নিয়েই সন্দেহ তৈরি হয়েছে তদন্তকারীদের মনে। যদিও ব্যবসায়ীর দাবি, তিনি শুধু মাত্র মশলার ব্যবসা করেন। আর সেই কাজেই বিদেশ যেতে হয় তাঁকে। তবে ইডির আধিকারিকেরা প্রাথমিক তদন্ত পর অনুমান করছে। তাদের ধারণা এই ব্যবসার নেপথ্যে থাকতে পারে ফরেক্স লেনদেনের জটিল নেটওয়ার্ক। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কি কারণে এতো ঘনঘন বিদেশ যাত্রা করছেন এই ব্যবসায়ী।

এবার খড়দহের ব্যবসায়ীর বাড়িতে প্রায় সারা রাত ধরে জুড়ে চলে তল্লাশি অভিযান। এমনকি প্রাথমিক তদন্তের শেষে বিভিন্ন নথি ও বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের তথ্য বাজেয়াপ্ত করে ইডির কর্মকর্তারা। এছাড়াও তল্লাশিতে পাওয়া গেছে বিদেশি মুদ্রা লেনদেনের তথ্য। ইতিমধ্যেই সেই সমস্ত নথি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এমনকি ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.