বিদেশ

আন্দোলনের জেরে রক্তাক্ত নেপাল! গর্জে উঠলেন ভূমিকণ্যা মনীষা কৈরালা

শান্ত ও অপরূপ মাতৃভূমি নেপাল বর্তমানে পরিণত হয়েছে রক্তাক্ত রণক্ষেত্রে। সহস্র মানুষের রক্তে লাল হয়ে উঠেছে নেপালের পথ। নেপালের রক্তপাত দেখে শান্ত থাকতে না পেরে গর্জে উঠলেন ভূমিকন্যা মনীষা কৈরালা। তিনি জন্ম থেকেই নেপালের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মনীষা এই রক্তাক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে বলছেন, “নেপালের জন্য ব্ল্যাক ডে।”

বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তাঁর বিরুদ্ধে অনেক আগে থেকেই দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠেছিল। সম্প্রতি সরকারের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার নির্দেশে সেই বিতর্ক যেন দাবানলের মত ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই তরুণ প্রজন্মের আন্দোলনে গর্জে উঠেছে নেপাল। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তরুণ প্রজন্মের আন্দোলনকারীরা। সেই সংঘর্ষে মৃত্যু হয়েছে প্রায় ২১ জনের ও আহতের সংখ্যা কমপক্ষে দুই শতাধিক। অবস্থায় নেপালের বিরোধী দলগুলি বর্তমান প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের দাবি জানিয়েছেন। যদিও চাপে পড়ে সোশ্যাল মিডিয়ার উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার, তবে বিক্ষোভের আগুন এখনও থামেনি।

সোমবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় নেপালের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মনীষা কৈরালা লিখেছেন,“দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ এবং ন্যায়বিচারের দাবিতে সরব হওয়া জনগণকে বুলেট মারফৎ উত্তর দেওয়া হচ্ছে! আজ নেপালের জন্য ব্ল্যাক ডে।” এই পোস্টের কমেন্টে অনেকেই তাঁকে সর্মথন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.