ফের ভয়ঙ্কর বিস্ফোরনে উঠে গেল বাড়ি। ঘটনাটি ঘটেছে টেক্সাসের আর্লিংটনে।
সূত্রের খবর, সার্চ ওয়ারেন্ট নিয়ে বাড়ির তল্লাশিতে যাচ্ছিল পুলিশ। আর তার আগেই ভয়াবহ বিস্ফোরনে উঠে গেল সেই বাড়ি। ঘটনাটি ঘটেছে টেক্সাসের আর্লিংটনে। বিস্ফোরনের তীব্রতায় কেঁপে ওঠে আর্লিংটন সংলগ্ন সমস্ত এলাকা। ধোঁয়া এবং আগুনের ঝলকানিতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ শুরু হয়ে গিয়েছে। তবে ঘটনায় হতাহতের খবর এখনও পর্যন্ত জানা যায়নি। কীভাবে ভয়াবহ বিস্ফোরণ ঘটল? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।







