নিজস্ব সংবাদদাতা :-পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েত ও শ্রীরামপুর পঞ্চায়েতের সংযোগস্থলে অবস্থিত লোহার ব্রীজ সংস্কারের জন্য সাত কোটি দুই লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো তিরাশি টাকা বরাদ্দ করা হল। দীর্ঘদিন ধরেই পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ শের শাহের আমলে তৈরি এই ব্রিজটি সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করে আসছিলেন।
আজ সোমবার অনুমোদন পাওয়া গেলো বলে জানান পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক। তিনি এদিন জানান, কথিত আছে শের শাহের আমলে ব্রিজটি তৈরি হয়েছিল। কালনা কাটোয়া এসটিকেকে রোডের বিকল্প রাস্তা হিসাবে উক্ত ব্রিজএকটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার উপর দিয়েই বর্ষার সময় ব্যাপক যান চলাচল করে। ব্রিজটি সংস্কারের অনুমোদন মেলায় খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা।







