আজ সাংবাদিক সম্মেলন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্মেলনে শান্তিনিকেতন দূর্গা পুজোকে নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। তবে শুধু কটাক্ষ করেছেন তাই নয় কটাক্ষের পাশাপাশি সবাইকে দুর্গা পুজোতে আসার এবং দুর্গা পূজা মন্ডপে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি
বিজেপিকে কটাক্ষ করে তিনি শান্তিনিকেতন সম্পর্কে বলেন,”শান্তিনিকেতন ইউনেস্কো ট্যাগ পেয়েছে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। ওরা বলছে তৃণমূল নাকি বাংলায় দুর্গাপুজো করতে দিতো না! আর ওরাই এসে কিনা বাংলায় পুজো উদ্বোধন করছে। বিজেপির রাজ্য সভাপতি রাজ্যে এসে একটি অনুষ্ঠানে বলেছিলেন তৃণমূলকে শেষ করার প্রয়োজন রয়েছে। আমি সবাইকে বাংলায় দুর্গাপূজা দেখতে আসার আমন্ত্রণ জানাচ্ছি।”
এর পাশাপাশি তিনি আরো বলেন,”বিশ্বভারতী ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ ট্যাগ পেয়েছে এর জন্য কৃতিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের। কিন্তু ওরা রবীন্দ্রনাথের নামই উড়িয়ে দিয়েছে। শুধুমাত্র পুজো ছিল বলে আমরা এটি হজম করে গেছি কিছু বলিনি। কালকের মধ্যে যদি ওরা সেই নামটি আবার ফেরত না দেয় তাহলে বিশ্বভারতী কর্তৃপক্ষ কাল সকাল ১০ টা থেকে বুকে রবীন্দ্রনাথের ফটো নিয়ে আন্দোলন করবে”।







