এখনো ভাঙ্গা হয়নি বাড়িতে বিয়ের প্যান্ডেল। বিয়ের একদিন পরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক। ঘটনায় চাঞ্চল্য মারুগঞ্জে। মৃত যুবকের নাম দীপঙ্কর বর্মন (৩২) কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের মারুগঞ্জ উত্তর মরাডাঙ্গা এলাকার ঘটনা।
ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। জানা যায়, দীপঙ্কর বর্মনের সঙ্গে গত দুদিন আগেই নিউ কোচবিহার এলাকার তরুণীর সামাজিক মতে বিবাহ সম্পন্ন হয়। তবে মেয়ের পরিবার আর্থিকভাবে সচ্ছল না থাকায় পরিবারের তরফে ছেলের বাড়িতেই তাদের বিবাহ সম্পন্ন করা হয়। গতকাল ছিল বৌভাতের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে সকলে যে যার মত ঘুমিয়ে পড়ে। আর সকাল হতেই বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় যুবকের।খবর পেয়ে দেহ উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ।ঠিক কি কারণে এ ধরনের আত্মঘাতির ঘটনা ঘটলো তা নিয়ে প্রত্যেকেই ধন্দে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।







