স্কুলে নাকি প্রায়শই দেখা নেই দুই শিক্ষকের তবুও তারা উপস্থিত। এভাবেই চলছিল তাঁদের শিক্ষকতা। কিন্তু রেজিস্টার প্রকাশ্যের পরই ক্ষিপ্ত অভিভাবকরা। অভিযোগ, অনুপস্থিত থাকা সত্ত্বেও কি ভাবে স্কুলে রেজিস্ট্রারে উপস্থিত দেখানো হয়েছে শিক্ষককে। এই অভিযোগে উত্তপ্ততা ছড়ায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে।
শুক্রবার ভগবানপুরের ওই স্কুলে এই অভিযোগকে ঘিরে ছড়ায় তুমুল উত্তেজনা। অভিযোগ, শিক্ষক কুম্ভমেলার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন মেলাতেই ছিলেন, অথচ স্কুলের রেজিস্টারে খাতায় তিনি প্রতিদিনই ছিলেন উপস্থিত। প্রধান শিক্ষককে ঘিরে এদিন রীতিমতো বিক্ষোভ দেখায় অভিভাবকরা।
অভিযুক্ত দুই শিক্ষকের নাম সুরজিৎ জানা এবং শুভব্রত বর্মণ। প্রধান শিক্ষকের দাবি জানায়, এই দুই শিক্ষক নিয়মিত স্কুলেই আসতেন না। অনেক সময় তাঁকে না জানিয়ে অনুপস্থিত থাকতেন ওই শিক্ষকরা। পাশাপাশি তিনি জানান, তিনি কখনও অনুপস্থিত থাকাকালীন প্রেজেন্ট দিতে দেন না। কিন্তু কুম্ভ মেলার সময় একদিন তিনি সই করার সুযোগ দেন বলে স্বীকার করে নেন প্রধান শিক্ষক। তাঁর দাবি, ওই সময়ে বেশ কয়েকটি ছুটি জমা ছিল, তাই তাঁরা ছুটি পান।
কিন্তু অভিযুক্ত দুই শিক্ষক এইবিষয়ে মুখ খোলেননি। অভিভাবকদের দাবি জানায়, প্রধান শিক্ষকের মদতেই দিনের পর দিন দুই শিক্ষক এভাবে ছাড় পাচ্ছিলেন।







