বিনোদন

অহত অনুরাগের ছোঁয়া’র নায়িকা স্বস্তিকা ঘোষ

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। যেই ধারাবাহিক কিছুদিন আগেই হাজার পর্বের পদার্পণ করেছে। এখন পর্যন্ত মানুষের প্রশংসা এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। এরই মধ্যে ঘটে গেল বিপত্তি। আহত হলেন এই ধারাবাহিকের প্রধান চরিত্র দীপা। কি হয়েছে নায়িকার?

বিগত কয়েক বছর ধরেই জনপ্রিয়তার সঙ্গে স্টার জলসায় চলছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। বর্তমানে দাঁড়িয়ে গল্পে এসেছি বহু নতুন মোড়। এমনকি সময়ের সাথে সংযোজন হয়েছে অনেক নতুন চরিত্রের। তবে এখনো পর্যন্ত রয়ে গেছে প্রধান দুই চরিত্র দীপা ও সূর্য। এমনকি এখনো পর্যন্ত খলনায়িকা হিসেবে দেখা যাই মিশকার চরিত্র। এরই মধ্যে ঘটে গেল বিপত্তি। এই ধারাবাহিকের নায়িকা অর্থাৎ দিপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। কিছুদিন আগেই পায়ে আঘাত পেয়েছিলেন নায়িকা। তবে সেই আঘাত খেয়ে উপেক্ষা করেই মেদিনীপুরের অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছে জান তিনি।

এরপর মূল মঞ্চে ওঠার সময় ঘটে যায় সেই বিপত্তি। মাথায় আঘাত পেয়েছিলেন অভিনেত্রী। তবে অনুষ্ঠানে চলাকালীন খুব একটা ব্যথা অনুভব করেননি স্বস্তিকা। তবে পরের দিন শ্যুটিং চলাকালী ফের অসুস্থ হয়ে পরেন অভিনেত্রী। এরপর তড়িঘড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে শ্যুটিংয়েও যোগ দিয়েছেন অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.