দেশ

দিল্লিতে ইফতার পার্টি বসালো ইউসুফ পাঠান

চলতি মাসের ২ তারিখ থেকে শুরু হয়েছে প্রবিত্র রমজান মাস। প্রতিদিন রোজা রেখে এই সময়টা পালন করে ইসলাম ধর্মীয় মানুষেরা। রমজান মাস উদযাপনে মেতে উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে যেকোনো ক্ষেত্রের তারকা সকলেই। এমনকি সেই আনন্দ থেকে পিছিয়ে নেই রাজনৈতিক নেতারা। এবার দিল্লিতে ইউসুফ পাঠানের ইফতার পার্টিতে বসালো চাঁদের হাট।

কিছুদিনের মধ্যে আসতে চলেছে খুশির। তার আগে ইসলাম ধর্মীয় মানুষেরা ভক্তি ভোরে রোজা রেখে পালন করছে রমজান মাস। এরইমধ্যে দামামা বেজে গেছে বিধানসভা নির্বাচন। তাই সেই কারণেই ইফতার পার্টি রাজনৈতিক প্রচারে একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। এবার দিল্লিরবুকে দাঁড়িয়ে প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের ইফতারের আয়োজন করলেন কীর্তি আজাদের বাসভবনে। সেখানে বলাই যায় একেবারে চাঁদের হাট বসেছিল।

উৎসবের আনন্দ কোনোদিন রাজনৈতিক ভেদাভেদ মানে না। সেরকমই ছবি দেখা গেল তৃণমূল সাংসদের ইফতার পার্টিতে। সেই উৎসবে মেতে উঠতে দেখা যায় অখিলেশ যাদব থেকে লালু প্রসাদের কন্যা সকলকেই। এমনকি উৎসবে মেতে ওঠার জন্য ধর্মের ভেদাভেদ না রেখে সেখানে উপস্থিত হয় তৃণমূলের দুই সাংসদ মহুয়া মিত্র ও সৌগত রায়। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন আরজেডির মিসা ভারতী, কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরি, ইমরান প্রতাপ গড়ি, সমাজবাদী পার্টি, আরজেডি ও বিজেডি-সহ বিরোধী দলের একাধিক নেতা। সেখানেই সন্ধ্যের নামাজ সেরে ইফতার পার্টিতে মেতে ওঠে সকলে। সেই আনন্দের চর্চা চলেছে দিল্লি থেকে শুরু করে বঙ্গ রাজনীতির মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.