বর্তমানে নাগরিকত্ব ইস্যু রাজনৈতিক মহলে অন্যতম চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রশাসনিক স্তরে এনআরসি ও সিএএ নিয়ে জল ঘোলাও চলছে প্রচুর। এই ইস্যুতেই বড়ো ঘোষণা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সম্প্রতি জল্পনা তুঙ্গে উঠেছে কেন্দ্রীয় সরকারের এনআরসি ও সিএএ বিলে মানুষ কতটা নাগরিকত্ব পাবে আবার কতটা হারাবে। এবার এই বিষয় নিয়ে স্পষ্ট বার্তা দিলেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত ভারতবর্ষে এসে থাকলেও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। যার ফলে গত ১০ বছরের শরণার্থীরা কিছুটা হলেও স্বস্তিতে।
পাশাপাশি তার এই বার্তা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান থেকে আসা হিন্দুদের জন্য। যাদের নাগরিকত্ব নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই সিদ্ধান্তকে এরই মধ্যে স্বাগত জানিয়েছে সাংসদ ড. সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তবে উল্লেখযোগ্য ভাবে এই তালিকা থেকে বাদ পরেছে ইসলাম ধর্মীয় মানুষদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা। সেই কারণে এই ধর্মের মানুষদের নাগরিকত্ব পাবে কিনা তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে রাজনৈতিক মহল।







